কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ১২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

পুতিনের ‘হাত ধরে’ পাশে থাকার প্রতিশ্রুতি কিমের

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ছবি : সংগৃহীত
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ছবি : সংগৃহীত

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘হাত ধরে’ পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এ ছাড়া শক্তিশালী দেশ গড়তে কৌশলগত সহযোগিতা জোরদার করবেন বলেও জানান তিনি।

আজ সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার জাতীয় দিবস উপলক্ষে পুতিনকে দেওয়া বার্তায় প্রতিশ্রুতির পাশাপাশি ইউক্রেনে আক্রমণের সিদ্ধান্তে মস্কোর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন কিম।

কিম আরও বলেন, ‘ন্যায়বিচারে জয় নিশ্চিত এবং বিজয়ের ইতিহাসে রাশিয়ার জনগণ তাদের গৌরব যোগ করতে থাকবে।’

কিম মস্কোর সঙ্গে ‘ঘনিষ্ঠ কৌশলগত সহযোগিতার’ আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে শক্তিশালী দেশ গড়ার লক্ষ্যে দুই দেশের জনগণের অভিন্ন আকাঙ্ক্ষার সঙ্গে মিল রেখে রুশ প্রেসিডেন্টের হাত শক্তভাবে ধরার প্রতিশ্রুতি দেন তিনি।

ক্রেমলিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা চালাচ্ছে উত্তর কোরিয়া। গত বছর ইউক্রেন আক্রমণের পর মস্কোকে সমর্থন দিয়েছিল দেশটি। এ ছাড়া যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের ‘আধিপত্যবাদী নীতি’ এবং ‘হস্তক্ষেপ’কে দোষারোপ করে আসছে তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাধিক বিয়ের জন্য যে শর্ত দিয়েছে ইসলাম

হঠাৎ বিশ্ববাজারে কমল তেলের দাম

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিকোটিন পাউচ বাজারজাতকরণে মরিয়া কোম্পানি, নিষিদ্ধের দাবি প্রজ্ঞা-আত্মার

সরে দাঁড়ানোর সময় নিয়েও ভাবতে হবে: এমি মার্তিনেজ

ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত হাজারো সেন্ট্রিফিউজ পর্বতের ভূগর্ভে সরিয়ে নিয়েছে ইরান

জাবিতে র‍্যাগিংয়ের অভিযোগে ৮ শিক্ষার্থী বহিষ্কার

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

বিশ্ববাজারে স্বর্ণের পর বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

একদিনেই ইন্টারভিউ ও চাকরি, ১৮ আগস্ট ‘নেক্সটজবজ ক্যারিয়ার সামিট ও জব ফেস্ট’

১০

পুকুরে নেমে প্রাণ গেল ভাইবোনসহ ৩ শিশুর

১১

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার আশায় বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম

১২

তনু হত্যা মামলায় আরও ২ সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ

১৩

গাজীপুরে গারদখানা থেকে পালানো আসামি ময়মনসিংহে গ্রেপ্তার

১৪

নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগা / দুই দশক ক্ষমতায় থাকায় পর ঘোষণা দিলেন ‘আর কোনো নির্বাচন হবে না’

১৫

জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফরের আশ্রয়দাতা নিয়ে রিজভীর প্রশ্ন 

১৬

ষড়যন্ত্রে হতাশ নয় ঐক্যবদ্ধ থাকতে হবে: রিজভী

১৭

বিশ্বকাপ ফাইনাল নিয়ে তর্কাতর্কির জেরে সংঘর্ষ, আহত মা-মেয়ে

১৮

এআই দিয়ে তৈরি ভিডিও চেনার ৩ উপায়

১৯

৮ ঘণ্টা পর স্বাভাবিক রাজশাহীর রেল যোগাযোগ

২০
X