কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৩, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

আরও ভয়ংকর ঘূর্ণিঝড়ে পরিণত ‘বিপর্যয়’

ঘূর্ণিঝড় বিপর্যয়ের অবস্থান। ছবি : সংগৃহীত
ঘূর্ণিঝড় বিপর্যয়ের অবস্থান। ছবি : সংগৃহীত

আরও ভয়ংকর ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘বিপর্যয়’। এটি ১৫ জুন পাকিস্তানের কেটি বন্দর ও ভারতের গুজরাটের মধ্যবর্তী অঞ্চলে আঘাত হানতে পারে। পাকিস্তানের আবহাওয়া বিভাগের বরাত দিয়ে আজ সোমবার সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

গতকাল রোববার রাত ৯টায় আবহাওয়া বিভাগ জানিয়েছে, ঘূর্ণিঝড়টি করাচি বন্দর থেকে ৬৯০ কিলোমিটার দক্ষিণে, থাট্টা থেকে ৬৭০ কিলোমিটার দক্ষিণে এবং ওরমারা থেকে ৭২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থান করছে।

ঘূর্ণিঝড় বিপর্যয়ের কারণে এরই মধ্যে সতর্কতা জারি করেছে পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ঝুঁকি মোকাবিলায় নির্দিষ্ট বিমানগুলোকে নিরাপদ স্থানে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া বৈদ্যুতিক সরঞ্জামের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছে সংস্থাটি।

অন্যদিকে, ‘বিপর্যয়’ ভয়ংকর রূপ ধারণ করায় আজ সোমবার একটি পর্যালোচনা সভার আহ্বান করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর আগে গুজরাটের সৌরাষ্ট্র এবং কচ্ছ উপকূলে ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি করে দেশটির আবহাওয়া অফিস।

পাকিস্তানের আবহাওয়া বিভাগের প্রধান আবহাওয়াবিদ ড. সরদার সরফরাজ ডনকে জানিয়েছেন, কেটি বন্দর এবং ভারতের গুজরাট রাজ্যের মাঝামাঝি অবস্থিত প্রায় আড়াইশ কিলোমিটার এলাকা ‘সবচেয়ে ঝুঁকিপূর্ণ’। এ ছাড়া আশপাশের অঞ্চলগুলোও ঘূর্ণিঝড়টির প্রভাব অনুভব করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তির কারণে ক্ষুব্ধ ইসরায়েলি ডানপন্থিরা

জয়পুরহাটে হাট-বাজারে মাছ ধরার চাঁই বিক্রির ধুম

যুক্তরাষ্ট্রের বিমান বিধ্বস্তে ১২ আরোহীর মৃত্যু

পার্থকে সভাপতি করে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খবরে কমেছে তেলের দাম

শীর্ষে ওঠার লড়াইয়ে তিউনিশিয়ার বিপক্ষে এগিয়ে সুইডেন

পুষ্টিগুণে ভরপুর দেশি ফল ডেউয়া

শেষ মুহূর্তে গোল, জয় দিয়েই আফ্রিকান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ মিশন শুরু

যে দলগুলোর সঙ্গে সবচেয়ে বেশি গোল খেয়েছে আর্জেন্টিনা

আরব সাগরে আটকে পড়া ১৪ ভারতীয় নাবিককে উদ্ধার করল যুক্তরাষ্ট্র

১০

নতুন ইউনিয়ন পেল শিবগঞ্জ উপজেলা

১১

এইচএসসি ২০২৬ / নকলমুক্ত পরীক্ষা নিশ্চিতে কেন্দ্রে চলবে কড়া নজরদারি

১২

অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রাণ গেল শিক্ষিকার

১৩

নতুন ইরান চুক্তি জেসিপিওএর চেয়ে বেশি ভালো হবে না : ওবামা

১৪

স্ত্রীকে গলা টিপে হত্যাচেষ্টা, পাষণ্ড স্বামী গ্রেপ্তার

১৫

সিলেটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, শনাক্ত ২৭

১৬

বেনজীরকে দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশকে চিঠি দিল আমিরাত

১৭

 শান্তি চুক্তিতে যুক্তরাষ্ট্র-ইরান, ১৯ জুন সুইজারল্যান্ডে স্বাক্ষর

১৮

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

২০
X