কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ১০:১০ পিএম
অনলাইন সংস্করণ

উইঘুর ইস্যুতে ২ চীনা কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চীনের উইঘুর মুসলমানদের জোরপূর্বক কাজ করানোর অভিযোগে চীনের দুটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার (১ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

মঙ্গলবার এক বিবৃতিতে মার্কিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ব্যাটারি উৎপাদনকারী ক্যামেল গ্রুপ এবং মশলা উৎপাদনকারী চেঙ্গুয়াং বায়োটেক গ্রুপের পণ্য যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে পারবে না। আগামীকাল বুধবার থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

মার্কিন সরবরাহ শৃঙ্খল থেকে জোরপূর্বক শ্রমের মাধ্যমে উৎপাদিত পণ্য বাদ দিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, উইঘুর অধ্যুষিত চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াং প্রদেশে উইঘুর এবং অন্যান্য ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর বিরুদ্ধে চলমান গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে জবাবদিহি বাড়াতে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আরও পড়ুন : চীনা পরমাণু বাহিনীতে বড় রদবদল করলেন শি জিনপিং

জাতিসংঘের তথ্য অনুযায়ী, জিনজিয়াংয়ে চীন সরকারের তথাকথিত উগ্রবাদ দমন সেন্টারে অন্তত ১০ লাখ উইঘুর মুসলমানকে আটক করে রাখা হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এসব সেন্টারে উইঘুরদের সঙ্গে যা করা হয় তা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের শামিল। তবে এসব অভিযোগ অস্বীকার করে আসছে চীন।

এর আগেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জিনজিয়াংয়ের পরিস্থিতি নিয়ে বিভিন্ন চীনা কোম্পানি ও সরকারি কর্মকর্তাদের ওপর একাধিকবার নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

এ ছাড়া ২০২১ সালের ডিসেম্বরে উইঘুরদের থেকে জোরপূর্বক শ্রম আদায় বন্ধ করতে একটি আইন অনুমোদন করেন জো বাইডেন। এরপর থেকে এ আইনের আওতায় এখন পর্যন্ত ২৪টি চীনা কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১০

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১১

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১২

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৩

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৪

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৫

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৬

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৭

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৮

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৯

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

২০
X