কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ১২:৫২ পিএম
অনলাইন সংস্করণ
মার্কিন সেনা আটক

জাতিসংঘ কমান্ডের অনুরোধে সাড়া দিল উত্তর কোরিয়া

উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী বেসামরিক অঞ্চলের দেখভালের দায়িত্বে রয়েছে জাতিসংঘ কমান্ড। ছবি : সংগৃহীত
উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী বেসামরিক অঞ্চলের দেখভালের দায়িত্বে রয়েছে জাতিসংঘ কমান্ড। ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়া থেকে সীমান্ত অতিক্রম করে উত্তর কোরিয়ায় প্রবেশের পর আটক হয়েছিলেন এক মার্কিন সেনা। এ বিষয়ে বেশ কয়েক দিন চুপ থাকার পর অবশেষে জাতিসংঘ কমান্ডের অনুরোধে সাড়া দিয়েছে দেশটি।

গত ১৮ জুলাই দক্ষিণ কোরিয়া থেকে হাসতে হাসতে সীমান্ত অতিক্রম করে উত্তর কোরিয়ায় প্রবেশের পর আটক হন ট্রাভিস কিং নামের ‘প্রাইভেট সেকেন্ড ক্লাস’ র‌্যাঙ্কের একজন সেনা। এ ঘটনার পর উত্তর কোরিয়া নিয়ে নতুন করে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে ওয়াশিংটন। এমনকি এ ঘটনার জেরে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন করে সংকট সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন বিশ্লেষকরা।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, ১৮ জুলাই স্থানীয় সময় মঙ্গলবার সকালে এক পরিদর্শনের সময় অনুমতি ছাড়াই ওই সেনা সীমান্তের উত্তর কোরিয়ার অংশে ঢুকে পড়েন। উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তবর্তী বেসামরিক অঞ্চলের দেখভালের দায়িত্বে রয়েছে জাতিসংঘ কমান্ড। সেখানেই পরিদর্শনে গিয়ে পিয়ংইংয়ের ভূখণ্ডে অনুপ্রবেশ করেন ওই মার্কিন সেনা।

আরও পড়ুন : হাসতে হাসতে উত্তর কোরিয়ায় ঢুকে মার্কিন সেনা ধরা

মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রিক রাইডার বলেন, উত্তর কোরিয়া শুধু মার্কিন সেনা ট্রাভিস কিং সম্পর্কে তথ্যের জন্য জাতিসংঘ কমান্ড যে অনুরোধ করেছিল তা স্বীকার করেছে। তবে তারা এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি।

তিনি বলেন, উত্তর কোরিয়া শুধু জাতিসংঘ কমান্ডের অনুরোধে সাড়া দিয়েছে। এ বিষয়ে বলার মতো এখনো তেমন বড় তথ্য আমাদের হাতে নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

১০

প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

১১

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই

১২

স্টেডিয়ামের পরিছন্নতা কর্মীদের বেতন বাড়ালেন তামিম

১৩

দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা

১৪

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

১৫

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

১৬

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

১৭

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

১৮

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

১৯

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

২০
X