কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

মেয়েদের এতিমখানায় গিয়ে কেন ‘রেগে গেলেন’ জাকির নায়েক?

আলোচিত ইসলামি বক্তা ডাক্তার জাকির নায়েক। ছবি : সংগৃহীত
আলোচিত ইসলামি বক্তা ডাক্তার জাকির নায়েক। ছবি : সংগৃহীত

পাকিস্তানে মেয়েদের একটি এতিমখানায় গিয়ে হঠাৎ রেগে গেলেন আলোচিত ইসলামি বক্তা ডাক্তার জাকির নায়েক। কারণ এতিমখানার একজন কর্মকর্তা এক মেয়ের হাত ধরে টান দেওয়ায় এবং তাদের নিজের মেয়ে হিসেবে অভিহিত করার পর রাগান্বিত হন জাকির নায়েক।

তিনি ওই কর্মকর্তাকে বলেন, এই এতিম মেয়েদের তিনি নিজের মেয়ে হিসেবে অভিহিত করতে পারেন না এবং তিনি তাদের এভাবে স্পর্শও করতে পারেন না।

কারণ হিসেবে ডাক্তার নায়েক বলেন, এই মেয়েগুলো ‘বিবাহের উপযুক্ত’ এবং তারা তার জন্য ‘গায়রে মাহরাম’। ইসলামি বিধান অনুযায়ী- যেসব নারী-পুরুষের দেখা-সাক্ষাৎ বৈধ নয় বরং হারাম, বাধ্যতামূলক পর্দা করতে হয়; তারাই গায়রে মাহরাম।

সামাজিক যোগাযোগমাধ্যমে জাকির নায়েকের এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে- এতিমখানার মঞ্চে দাঁড়িয়ে আছেন জাকির নায়েক ও এক কর্মকর্তা। ওই সময় এতিমখানার কর্মকর্তা জাকির নায়েককে ক্রেস্ট দেওয়ার জন্য কিছু এতিম মেয়েকে মঞ্চে ডেকে আনছেন। তখনই একটি মেয়ের হাত ধরে টান দেন তিনি। বিষয়টি দেখে রাগান্বিত হন জাকির নায়েক, নেমে যান মঞ্চ থেকে।

দীর্ঘ এক মাসের সফরে পাকিস্তানে রয়েছেন বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় ইসলামি বক্তা জাকির নায়েক। এ সময়টায় তিনি দেশটির বিভিন্ন স্থানে ধর্মীয় সমাবেশে অংশ নেবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১০

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১১

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১২

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৩

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৪

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৫

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৬

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৭

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৮

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১৯

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

২০
X