কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৪, ১১:০৮ এএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

যুদ্ধবিমান ও রণতরী নিয়ে যুক্তরাষ্ট্রসহ তিন দেশের যৌথ মহড়া

মহড়ায় বিমানবাহী মার্কিন রণতরী। ছবি : সংগৃহীত
মহড়ায় বিমানবাহী মার্কিন রণতরী। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রে সদ্য সমাপ্ত নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে তিনি মার্কিন প্রশাসনে আসায় পাল্টে যাবে বিশ্ব রাজনীতি। তার ক্ষমতাগ্রহণের আগে পূর্ব এশিয়ার জলসীমায় যুদ্ধবিমান ও রণতরী নিয়ে বিরাট মহড়া চালিয়েছে যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়া।

শুক্রবার (১৫ নভেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র, জাপান এবং দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী বৃহস্পতিবার পূর্ব এশিয়ার জলসীমায় যৌথ মহড়া চালিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা হস্তান্তরের আগে এমন মহড়াকে গুরুত্বপূর্ণ আকারে দেখা হচ্ছে।

মার্কিন রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটন ও যুদ্ধবিমানের নেতৃত্বে জাপানের প্রধান দ্বীপগুলির পশ্চিমে এ মহড়া চালানো হয়েছে। ২০২৩ সালে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের মধ্যস্থতায় একটি চুক্তির অধীনে এ মহড়ার আয়োজন করা হয়েছে। এ চুক্তির অধীনে পুরোনো বিরোধ ফেলে সিউল ও টোকিও যুক্তরাষ্ট্রের সঙ্গে ত্রিপক্ষীয় নিরাপত্তা সহযোগিতা একমত হয়েছে।

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন রাশিয়ার সঙ্গে বড় প্রতিরক্ষা চুক্তি ও ডিক্রি অনুমোদনের পর বিশাল এ মহড়া চালানো হয়েছে। এতে উভয় দেশ পরস্পরকে সামরিক সহায়তার প্রতিশ্রুতি রয়েছে।

পিয়ংইয়ংয়ে একটি শীর্ষ বৈঠকের পর গত জুন মাসে পুতিন এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সশস্ত্র হামলার ক্ষেত্রে একে অপরের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে একটি চুক্তিতে স্বাক্ষর করেন, যা চলতি সপ্তাহে অনুমোদন দিয়েছে রাশিয়ার উচ্চকক্ষ।

এর আগে নিম্নকক্ষ চুক্তিটির অনুমোদন দিয়েছিল গত মাসে। এই চুক্তির ফলে মস্কো এবং পিয়ংইয়ংয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করবে। যা ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে আরও শক্তিশালী করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিলেন আইআরজিসির ফোর্স প্রধান 

টিএন্ডটির টাকা আত্মসাতের দায়ে তিন কর্মকর্তার ১০ বছরের কারাদণ্ড

বাউফল উপজেলা ছাত্রদল সভাপতি কারাগারে

বারবার পিছিয়ে যাওয়া সেই সিনেমার মুক্তির তারিখ ঘোষণা

অভিযোগ চিফ প্রসিকিউটরের / নানা উপায়ে কালক্ষেপণ করছেন জিয়াউল আহসানের আইনজীবী 

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

১০

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

১১

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

১২

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

১৩

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

১৪

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১৫

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১৬

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১৭

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৮

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৯

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

২০
X