কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৫, ০২:৫২ পিএম
আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

চীনে ভূমিকম্পে মৃত্যু শত ছুঁই ছুঁই, একের পর এক মিলছে মরদেহ

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি এলাকা। ছবি : সংগৃহীত
ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি এলাকা। ছবি : সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে তছনছ চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চল। একের পর এক মিলছে মরদেহ। সর্বশেষ খবর অনুযায়ী ৯৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ আরও বহু মরদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলে ধারণা করছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এ ঘটনায় আরও ১৩০ জন আহত হয়েছেন। আঞ্চলিক দুর্যোগ ত্রাণ সদর দপ্তর উদ্ধার অভিযান তদারক করছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সব দপ্তরকে জরুরি ভিত্তিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তার নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বেইজিং সময় সকাল ৯টা ৫ মিনিটে অঞ্চলটিতে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ৮। বিষয়টি শিনহুয়াকে নিশ্চিত করেছে আঞ্চলিক দুর্যোগ ত্রাণ সদর দপ্তর।

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে, কম্পনের এপিসেন্টার ছিল ২৮.৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭.৪৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূমিকম্পটি ১০ ​​কিলোমিটার গভীরে আঘাত হানে।

এদিকে মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকাল ৭টা ৫ মিনিটে রাজধানী ঢাকাসহ সারা দেশে এ ভূমিকম্প অনুভূত হয়। বাংলাদেশ ছাড়াও নেপাল, ভারত, ভুটানেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে। চীনের ভূমিকম্পের প্রভাবে এ তিন দেশে কম্পন অনুভূত হয়।

তবে মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা (ইউএসজিএস) ও ভলকানো ডিসকভারি রিখটার স্কেলের মাত্রা নিয়ে ভিন্ন তথ্য জানিয়েছে। তারা বলছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল চীনের জিজাং স্বায়ত্তশাসিত অঞ্চলে (তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল)। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১০

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১১

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১২

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৩

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৪

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৫

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৬

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৭

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৮

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৯

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

২০
X