কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৩, ০১:৩৯ পিএম
অনলাইন সংস্করণ
তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র সফর নিয়ে চীনের সামরিক পদক্ষেপ হস্তক্ষেপের শামিল

প্যারাগুয়ের প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে লাই। ছবি : রয়টার্স
প্যারাগুয়ের প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে লাই। ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্র সফরকে কেন্দ্র করে চীন যে কোনো সামরিক পদক্ষেপ নিলে সেটি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের শামিল বলে উল্লেখ করেছেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই। তিনি নিজের যুক্তরাষ্ট্র সফর থামাতে চীনের পদক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে এ কথা বলেন। খবর আলজাজিরার।

প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট উইলিয়াম লাই প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়ে এ মন্তব্য করেছেন। তার প্যারাগুয়ে থেকে ফেরার পথে যুক্তরাষ্ট্রে যাত্রাবিরতির কথা রয়েছে। তবে যুক্তরাষ্ট্রে যাত্রাবিরতি নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছে চীন।

ভাইস প্রেসিডেন্ট লাই বলেছেন, চীনের এমন হস্তক্ষেপ নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তাদের এমন কর্মকাণ্ডের কোনো যৌক্তিক কারণ নেই। তবুও বিভিন্ন সময়ে তারা তাইওয়ানে মৌখিক ও সামরিক পদক্ষেপের হুমকি দিয়ে আসছে।

তাইওয়ানের সেন্ট্রাল নিউজ এসেন্সি লাইয়ের বরাতে জানিয়েছে, যদি এ ট্রানজিটের কারণে চীন কোনো মৌখিক হুমকি বা সামরিকসহ কোনো ধরনের পদক্ষেপের হুমকি দেয় তাহলে তা হবে আসন্ন নির্বাচনে হস্তক্ষেপের শামিল।

এদিকে লাইয়ের এই সফর নিয়ে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে চীন। তাইওয়ানকে মূলত নিজেদের ভূখণ্ড দাবি করে চীন। এমনকি স্বশাসিত দ্বীপটিকে নিজেদের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার ঘোষণা দিয়ে রেখেছে তারা। এজন্য প্রয়োজন হলে বলপ্রয়োগের কথাও জানিয়েছে দেশটি।

অবশ্য চীন এ ধরনের প্রতিক্রিয়া দেখাতে পারে সে কথা আগেই জানিয়েছিলেন তাইওয়ানের কর্মকর্তারা। তারা বলছেন, আগামী সপ্তাহে তাইওয়ানের কাছাকাছি সামরিক মহড়া চালাতে পারে চীন। আগামী নির্বাচন সামনে রেখে ও লাইয়ের যুক্তরাষ্ট্রে সফরের জন্য জনগণকে ভয় দেখাতে এ মহড়া চালানো হতে পারে।

উল্লেখ্য, আগামী জানুয়ারি মাসে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনের অন্যতম হেভিওয়েট প্রার্থী লাই। তাইওয়ানের স্বাধীনতার ব্যাপারে বর্তমানে প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের চেয়ে বেশি সোচ্চার তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

মহশূন্যেও বিশ্বকাপ-জ্বর! স্পেস স্টেশনে ফুটবল সম্ভব?

চমেক হাসপাতালকে রোগীবান্ধব করতে মেয়রের তাগিদ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

১০

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

১১

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

১২

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

১৩

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

১৪

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

১৫

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

১৬

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

১৭

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

১৮

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১৯

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

২০
X