কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৪ পিএম
অনলাইন সংস্করণ

রোজা শুরুর তারিখ জানাল কিরগিজস্তান

রমজানের আবহ। ছবি : সংগৃহীত
রমজানের আবহ। ছবি : সংগৃহীত

রমজান শুরুর তারিখ জানিয়েছে কিরগিজস্তান। দেশটি জানিয়েছে, আগামী ১ মার্চ থেকে রমজান মাসের শুরু হবে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) কিরগিজ ন্যাশনাল নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কিরগিজস্তানের ধর্মবিষয়ক মন্ত্রণালয় রোজার তারিখের অনুমোদন করেছে। ২০২৫ সালের ১ মার্চ থেকে পবিত্র রমজান মাস শুরু হবে। আর ২৮ ফেব্রুয়ারি সারা দেশের মসজিদে তারাবিহ নামাজ পড়া হবে।

এর আগে গালফ নিউজ জানায়, আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, ইসলামিক বিশ্বে আগামী ২৮ ফেব্রুয়ারি রমজানের চাঁদ দেখা যাবে। তবে খালি চোখে চাঁদ দেখা সাপেক্ষে প্রত্যেক দেশ রমজান শুরুর তারিখ ঘোষণা করবে।

আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের চেয়ারম্যান মোহাম্মদ ওদেহ বলেন, পশ্চিম এশিয়া, আফ্রিকার প্রায় সব অঞ্চল এবং ইউরোপের দক্ষিণাঞ্চলে টেলস্কোপে রমজানের অর্ধচন্দ্র দেখা যাবে। আর আমেরিকার বৃহৎ অংশে খালি চোখে রমজানের চাঁদের দেখা মিলবে।

২৮ ফেব্রুয়ারি ইসলামিক দেশগুলোতে চাঁদ দেখা ও রমজান শুরুর বিষয়ে তিনি বলেন, সূর্য অস্ত যাওয়ার পর আকাশে চাঁদ দেখার বিষয়টি বিবেচনা করে বেশিরভাগ মুসলিম দেশ পরের দিন রমজান শুরুর ঘোষণা দিবে।

আরবি ক্যালেন্ডারে রমজান নবম মাস। ইসলামে রোজা ফরজ ইবাদত। রমজানে মুসলিমরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন। এটি ইসলামে ইবাদতের অন্যতম মৌসুম হিসেবেও পরিচিত।

মূলত উন্নত জ্যোতির্বিদ্যার কারণে এখন আগে থেকে চাঁদ দেখার বিষয়ে তথ্য জানাতে পারেন জ্যোতির্বিদরা। তবে নির্দিষ্ট দিনে খালি চোখে বা টেলিস্কোপে চাঁদ দেখার মাধ্যমে চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়। বিভিন্ন দেশের চাঁদ দেখা কমিটি এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১০

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১১

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১২

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৩

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

১৫

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

১৬

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৭

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

১৮

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

১৯

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

২০
X