বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

রমজান শুরুর তারিখ জানাল ব্রুনাই-সিঙ্গাপুর

আকাশে নতুন চাঁদ। ছবি : সংগৃহীত
আকাশে নতুন চাঁদ। ছবি : সংগৃহীত

রমজান শুরুর তারিখ জানিয়েছে দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ব্রুনাই ও সিঙ্গাপুর। দেশটি জানিয়েছে, আজ পবিত্র রমজানের চাঁদ দেখা যায়নি। ফলে রমজানের প্রথম দিন হবে ২ মার্চ।

শুক্রবার ( ২৮ ফেব্রুয়ারি) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্রুনাই ও সিঙ্গাপুর আনুষ্ঠানিকভাবে রমজানের তারিখ জানিয়েছে। সিঙ্গাপুরের মুফতি নাজিরুদ্দিন মোহম্মদ নাসির এক বিবৃতিতে বলেন, আজ সূর্যাস্তের পর চাঁদ দেখা সম্ভব হবে না। পারিপার্শ্বিক অবস্থা থেকে এ বিষয়ে ইংগিত পাওয়া গেচে। ফলে শাবান মাস ৩০ দিন পূর্ণ করবে। আর রমজান মাস শুরু হবে ২ মার্চ থেকে।

তিনি জানান, জ্যোতির্বিদ্যার হিসাব-নিকাশ অনুসাবে আজ সূর্যাস্তের সময় চাঁদের উচ্চতা থাকবে ৪ দশমিক ৩ ডিগ্রি। এছাড়া কৌণিক দূরত্ব থাকবে ৫ দশমিক ১ ডিগ্রি। এটির সঙ্গে তাদের হিসাবের মিল নেই। ফলে এ আজ চাঁদ দেখার কোনো সম্ভাবনা নেই।

নাজিরুদ্দিন জানান, ব্রুনাই, ইন্দোনেশিয়া এবং মালয়েশিয়া একই হিসাব মেনে চলে। এ দেশগুলো একসঙ্গে সমন্বয় করে চলে।

এদিকে রমজান শুরুর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। সবার আগে দেশটি ২০২৫ সালে রমজান শুরুর ঘোষণা দিয়েছে। অস্ট্রেলিয়ান ফাতওয়া কাউন্সিল জ্যোতির্বিদ্যা গণনার ভিত্তিতে এই তারিখ ঘোষণা করেছে।

অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মাদ একটি বিবৃতিতে বলেন, শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সূর্যাস্ত হবে সন্ধ্যা ৭টা ৩২ মিনিটে এবং রমজান মাসের নতুন চাঁদ অস্ত যাবে একই রাত সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে। এর অর্থ হলো- সূর্যাস্তের পর নতুন চাঁদ ১২ মিনিটের জন্য দিগন্তে দৃশ্যমান থাকবে।

আজ পার্থে সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে এবং রমজান মাসের নতুন চাঁদ অস্ত যাবে সন্ধ্যা ৭টা ০৮ মিনিটে। এর অর্থ হলো, সূর্যাস্তের পর নতুন চাঁদ ১৬ মিনিটের জন্য দৃশ্যমান থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘রাজধানীর কোন রুটে কোন কোম্পানির বাস চলবে, তা নিয়ে কাজ চলছে’

গৃহকর্মী ‘নির্যাতন করা’ পুলিশ দম্পতি কারাগারে 

বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

হাইকোর্টের যে রায়ে ধাক্কা খেলেন মমতা ব্যানার্জী

৩৫ বছরেই চলে গেলেন ডাভেইগ চেজ

চট্টগ্রাম বন্দরে রেকর্ড কন্টেইনার হ্যান্ডলিং

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতা ঘিরে বিক্ষোভ  

‘নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়’

ভারতে বিজেপি নেতাকে জীবন্ত পুড়িয়ে হত্যা

ব্রাজিল-হাইতি ম্যাচের রেফারি নিয়ে বিতর্ক

১০

আইসিইউতে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার

১১

আমার গোড়ালি ভেঙে গেলেও মেসি কার্ড পেত না : আলজেরিয়া ডিফেন্ডার

১২

ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

১৩

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৪

যে কারণে ভারত ও পাকিস্তান পরস্পরের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় না

১৫

সংসদে মাথা নুয়ে প্রবেশ বা ত্যাগ বাতিল

১৬

পুকুরে নেমে প্রাণ গেল শিক্ষার্থীর

১৭

বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের কথা ভাবছে পাকিস্তান

১৮

সবার আগে নকআউটে কারা

১৯

ব্যাংক কর্মকর্তা দম্পতিকে মারধর, মূল অভিযুক্ত গ্রেপ্তার

২০
X