কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ মে ২০২৫, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

আরেক মুসলিম দেশের সঙ্গে ভারত নিয়ে আলোচনা করল পাকিস্তান

পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহামাদ হাসান। ফাইল ছবি
পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার ও মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহামাদ হাসান। ফাইল ছবি

আঞ্চলিক নিরাপত্তা ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রোববার মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি মোহামাদ হাসানের সঙ্গে টেলফান আলাপ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। ভারত-পাকিস্তান উত্তেজনার মধ্যে আরও এক মুসলিম দেশের সঙ্গে ইসলামাবাদের কুটনৈতিক আলাপকে গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আলোচনায় ইসহাক দার সাম্প্রতিক আঞ্চলিক ঘটনাবলি, বিশেষ করে ভারতের বিভিন্ন উসকানিমূলক পদক্ষেপ ও কূটনৈতিক আচরণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

পাকিস্তানি সংবাদমাধ্যম দুনিয়ানিউজ জানিয়েছে, উপপ্রধানমন্ত্রী ভারতের ‘ভিত্তিহীন অভিযোগ’, ‘উসকানিমূলক প্রচা’, এবং একতরফাভাবে ঐতিহাসিক ইন্দাস পানিচুক্তি (Indus Waters Treaty) স্থগিত করার সিদ্ধান্তকে সরাসরি আন্তর্জাতিক আইন ও চুক্তির লঙ্ঘন বলে উল্লেখ করেন।

ডার বলেন, পাকিস্তান সব সময় আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও দ্বিপক্ষীয় সমঝোতার পক্ষপাতী। কিন্তু ভারতের এই একতরফা আচরণ শুধু দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে না, বরং দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতাকেও হুমকির মুখে ফেলছে।

তিনি আরও বলেন, জাতীয় স্বার্থ, পানি নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় পাকিস্তান সবধরনের সাংবিধানিক ও কৌশলগত পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে।

এই আলোচনায় মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহামাদ হাসান পাকিস্তানের দৃষ্টিভঙ্গিকে সমর্থন জানান এবং আঞ্চলিক উত্তেজনা হ্রাসে সকল পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানান। তিনি বলেন, যেকোনো উত্তেজনা দ্বিপাক্ষিক আলোচনা এবং আন্তর্জাতিক আইন মেনে সমাধান করা উচিত।

দুই দেশের মন্ত্রীরা পারস্পরিক কূটনৈতিক যোগাযোগ আরও শক্তিশালী করা এবং চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করার ওপর গুরুত্ব দেন। তারা ভবিষ্যতেও নিয়মিত আলোচনার মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিশ্লেষকদের মতে, দক্ষিণ এশিয়ার দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই ধরনের কূটনৈতিক সংলাপ গুরুত্বপূর্ণ। বিশেষ করে এমন সময়ে যখন কাশ্মিরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা, ইন্দাস চুক্তি স্থগিতকরণ এবং পারমাণবিক হুঁশিয়ারি পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।

এই প্রেক্ষাপটে মালয়েশিয়ার মতো আঞ্চলিক প্রভাবশালী মুসলিম রাষ্ট্রের সমর্থন পাকিস্তানের কূটনৈতিক অবস্থানকে কিছুটা শক্তিশালী করবে বলে ধারণা বিশ্লেষকদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুটবল ইতিহাসের ৯ বড় অঘটন

বাগেরহাটে ৮ বছরের মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা

প্রধানমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্যে পদ হারালেন ছাত্রদল নেতা

কেক কেটে ও মিছিল করে আর্জেন্টিনাকে সমর্থন রাঙ্গুনিয়ার ইউএনও’র

২০টি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার 

বুধবার আর্জেন্টিনার পরাজয়ের সম্ভাবনা কতটুকু, কী বলছে বিশ্লেষণ

চট্টগ্রামের বর্জ্য রূপান্তর হচ্ছে সম্পদে, বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী জাপান

মনজুরুর রহমান পূবালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পুনঃনির্বাচিত

আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে প্রাণ গেল যুবকের

জন্মদিনে কানাডার সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

১০

বিশ্বকাপের ‘হাইড্রেশন ব্রেক’ ঘিরে বিতর্ক

১১

সংসদে হুটহাট নয়, নিয়ম ও সময় মেনে কথা বলতে হবে : স্পিকার

১২

বিশ্বকাপে সৌদি আরবের পতাকা মাটিতে না রাখার কারণ কী

১৩

এক লাখ টন তেল নিয়ে চট্টগ্রাম বন্দরের পথে এমটি নিনেমিয়া

১৪

৬৮ বছরেও কেউ স্পর্শ করতে পারেনি বিশ্বকাপের যে রেকর্ড

১৫

প্রশ্নফাঁস ঠেকাতে টেলিগ্রাম নিষিদ্ধ করল ভারত

১৬

বেনজীরকে ফেরাতে চিঠি দিয়েছে দুদক

১৭

প্রধানমন্ত্রীর সফর ঘিরে উৎসবমুখর মৌলভীবাজার

১৮

ফেসবুকে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা মেটার

১৯

জুলাই সনদ নিয়ে সংসদে সমাধান না হলে রাজপথে হবে: ডা. শফিকুর

২০
X