রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ জুন ২০২৫, ০২:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রথমবার একসঙ্গে ২ বিমানবাহী রণতরী প্রশান্ত মহাসাগরে পাঠাল চীন

বিমানবাহী রণতরী। ছবি : সংগৃহীত
বিমানবাহী রণতরী। ছবি : সংগৃহীত

প্রথমবার একসঙ্গে ২ বিমানবাহী রণতরী প্রশান্ত মহাসাগরে পাঠিয়েছে চীন। সেসব প্রশান্ত মহাসাগরে একসঙ্গে কার্যক্রম পরিচালনা করেছে। এই সপ্তাহে জাপান বিষয়টি নিশ্চিত হওয়ার পর চিন্তিত।

কারণ, বেইজিং তার সীমানার বাইরে দ্রুত সামরিক কার্যক্রম বিস্তৃত। এ নিয়ে টোকিও আগে থেকেই শঙ্কিত। তবুও আগে কখনও চীন একসঙ্গে দুটি বিমানবাহী রণতরী সেখানে পাঠায়নি। কিন্তু হঠাৎ বেইজিং শক্তি বাড়ানোয় টোকিওর উদ্বেগ বেড়ে গেছে। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের।

বিমানবাহী রণতরীগুলো দূরবর্তী এলাকায় শক্তি দেখানোর জন্য গুরুত্বপূর্ণ। চীন নিয়মিতভাবে পূর্ব চীন সাগরের বিতর্কিত দ্বীপপুঞ্জের আশপাশে কোস্টগার্ড জাহাজ, যুদ্ধজাহাজ এবং যুদ্ধবিমান পাঠায়। কিন্তু এখন তারা যুক্তরাষ্ট্রের প্রভাবাধীন অঞ্চল গুয়ামসহ দ্বিতীয় দ্বীপশৃঙ্খল পর্যন্ত পৌঁছে গেছে। এর আগে একটি চীনা বিমানবাহী রণতরী প্রশান্ত মহাসাগরে গিয়েছিল। কিন্তু সেটি এবারের মতো এত দূরে যায়নি।

বৃহস্পতিবার (১২ জুন) জাপান তার উদ্বেগ পুনর্ব্যক্ত করে বলেছে, গত সপ্তাহান্তে একটি চীনা যুদ্ধবিমান জাপানের রিকনেসান্স বিমানের অস্বাভাবিকভাবে কাছাকাছি দূরত্বে উড্ডয়ন করেছে। একটি বিমানবাহী রণতরী থেকে উড্ডয়ন করেছিল সেটি।

তাইওয়ানকে চীন নিজের অংশ বলে দাবি করে। প্রয়োজনে বলপ্রয়োগের মাধ্যমে দখল করতে চায় অঞ্চলটি। জাপান মনে করে, এই দুটি রণতরীর যৌথ কার্যক্রম চীনের সাম্রাজ্যবাদী প্রকৃতি প্রকাশ করে।

চীন বিশ্বের বৃহত্তম নৌবাহিনীর অধিকারী। তাই চীনের কার্যক্রম হেলায় উড়িয়ে দেওয়া শত্রুপক্ষের জন্য কখনও সম্ভব নয়। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দুটি বিমানবাহী রণতরী, লিয়াওনিং এবং শানডং প্রথমবারের মতো প্রশান্ত মহাসাগরের দক্ষিণ দ্বীপপুঞ্জের কাছে পৃথকভাবে কিন্তু প্রায় একই সময়ে কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে। দুটিই ইও জিমার কাছাকাছি জলসীমায় কার্যক্রম পরিচালনা করেছে, যা টোকিও থেকে প্রায় ১,২০০ কিলোমিটার (৭৫০ মাইল) দক্ষিণে অবস্থিত। প্রতিরক্ষামন্ত্রী জেন নাকাতানি এসব জানান।

লিয়াওনিং জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চল ও দেশটির সবচেয়ে পূর্বের দ্বীপ মিনামিতোরিশিমার আওতায় প্রবেশ করেছে। যদিও এতে জাপানের আঞ্চলিক জলসীমার কোনো লঙ্ঘন হয়নি। তবুও প্রতিরক্ষামন্ত্রী নাকাতানি বলেছেন, জাপান চীনা দূতাবাসের কাছে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X