কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ১১:০২ এএম
আপডেট : ২১ জুলাই ২০২৫, ১১:৪৬ এএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ কোরিয়ায় টানা বৃষ্টিতে ১৮ জনের মৃত্যু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দক্ষিণ কোরিয়ায় টানা পাঁচ দিনের ভারি বর্ষণ ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করেছে। প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে এবং এখনো নিখোঁজ রয়েছেন নয়জন। দুর্যোগে দেশের বিভিন্ন অঞ্চলে ঘরবাড়ি ধসে পড়েছে, সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এবং হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয় জানিয়েছে, সবচেয়ে ভয়াবহ অবস্থা দেখা দিয়েছে দক্ষিণাঞ্চলীয় সানচেওং এলাকায়। সেখানে একসঙ্গে ১০ জনের মৃত্যু হয়েছে। ভূমিধসে ঘর চাপা পড়ে এবং আকস্মিক বন্যায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।

বন্যা ও ভূমিধসের কারণে ১৪ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে স্থানীয় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। প্রায় ১ হাজার ২০০ এর বেশি বাড়িঘর ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জরুরি উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে সেনাবাহিনী, দমকল বাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা।

উদ্ধার অভিযানের মধ্যেই আবহাওয়া বিভাগ সতর্কতা জারি করেছে—আগামী সপ্তাহের মধ্যেই দক্ষিণ কোরিয়ার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে তীব্র তাপপ্রবাহ শুরু হতে পারে। দেশের কিছু অংশে তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে দক্ষিণ কোরিয়ায় ঘন ঘন এ ধরনের চরম আবহাওয়া দেখা যাচ্ছে। ২০২২ সালেও টানা বৃষ্টিতে ভূমিধস ও বন্যায় কমপক্ষে ১১ জনের মৃত্যু হয়েছিল। এবার পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে মত দিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন কর্তৃপক্ষ।

দেশজুড়ে বিদ্যমান জরুরি সতর্কতা জারি রয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপদ স্থানে থাকার আহ্বান জানানো হয়েছে। সরকার বলছে, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও সহযোগিতায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সূত্র : আল জাজিরা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১০

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১২

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৩

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১৪

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৬

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৭

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৮

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৯

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

২০
X