পরশুরাম (ফেনী) প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৫, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

মুহুরী নদীর পানি বিপৎসীমা ছুঁইছুঁই, প্লাবিত নিম্নাঞ্চল

মুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় বেড়িবাঁধের ভাঙা স্থান দিয়ে লোকালয়ে পানি ঢুকছে। ছবি : কালবেলা
মুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় বেড়িবাঁধের ভাঙা স্থান দিয়ে লোকালয়ে পানি ঢুকছে। ছবি : কালবেলা

কয়েক ঘণ্টার বৃষ্টি ও ভারতের উজানের ঢলে মুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় বেড়িবাঁধের ভাঙা স্থান দিয়ে লোকালয়ে পানি ঢুকছে। এতে বেড়িবাঁধ নির্মাণকাজে ব্যবহৃত ঠিকাদারের খনন যন্ত্রাংশসহ বিভিন্ন সরঞ্জাম পানির স্রোতে ভেসে গেছে।

সোমবার (২১ জুলাই) সকাল থেকে ফেনীর পরশুরাম মুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ায় উপজেলার ১৫টি ভাঙা স্থান দিয়ে লোকালয়ে পানি ঢুকে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এদিন সকাল থেকে মুহুরী নদীর পানির বিপৎসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে।

এর আগে, গত শনিবার (১৯ জুলাই) পশ্চিম এলাকায় বেড়িবাঁধ মেরামতের কাজ শুরু করেছিলেন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন।

পানি উন্নয়ন বোর্ডের গ্রেজ রিডার নেপাল সাহা জানান, মুহুরী নদীর পানি সকাল থেকে ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। সকাল ১১টার দিকে নদীর পানি ১২ দশমিক ১১ মিটারে প্রবাহিত হচ্ছে।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেন জানান, এর আগে বন্যায় পরশুরাম উপজেলায় ১৫টি স্থানে বাঁধ ভেঙে যায়। গত শনিবার থেকে ভাঙা স্থান মেরামতের কাজ শুরু করা হয়েছিল। সোমবার সকাল থেকে নদীর পানি বেড়ে যাওয়ায় আবারও লোকালয়ে পানি ঢোকার খবর পাওয়া গেছে। নদীর পানি কমে গেলে বাঁধ মেরামতের কাজ আবার শুরু করা হবে।

গত ৮ জুলাই রাতে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের পানির চাপে মুহুরী ও কহুয়া নদীর পানি বিপৎসীমার ওপর প্রবাহিত হয়ে পরশুরামে ১৫টি স্থানে বাঁধ ভেঙে ২৫টি গ্রামের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে ঘরবাড়ি, ফসলি জমি ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ৪৭

নৌবাহিনীতে চাকরির সুযোগ, পদ ২১৪

বলিউডের বৈষম্য ও মানসিক যন্ত্রণা নিয়ে মুখ খুললেন তাপসী পান্নু

আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে টোল আদায়ের বৈধতা দিলেন পৌর প্রশাসক

সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন চেয়ারম্যান ও এমডি নিয়োগ দিল সরকার

শিশু আছিয়া হত্যা মামলার শুনানি শিগগিরই, হাইকোর্টে পৌঁছেছে পেপারবুক

বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

মানসিক হাসপাতালে দুই রোগীর মারামারিতে একজনের মৃত্যু

স্ত্রীর সামনে প্রস্রাব করার প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

আবারও রিয়ালের সভাপতি পেরেজ, কোচ হয়ে ফিরছেন মরিনহো

১০

আদ্-দ্বীনের ঘটনায় কোনো ছাড় দেবে না সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১১

এসএসসির ফল ২০ জুলাই : শিক্ষামন্ত্রী

১২

‘ঘুষ’ গ্রহণের ভিডিও ভাইরাল, বাগমারার সেই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

১৩

বিশ্বকাপ শুরুর ৩ দিন আগে ইংল্যান্ডের বেস ক্যাম্পের কাছে গোলাগুলি

১৪

চিফ হুইপের সঙ্গে যুক্তরাষ্ট্র দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ

১৫

আবারও নিখোঁজ অভিনেত্রী হিমির নানা

১৬

ইসরায়েলের সঙ্গে সংঘাতের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করল ইরান

১৭

কোন জেলায় কবে মিলবে এইচএসসির প্রবেশপত্র, জানাল শিক্ষা বোর্ড

১৮

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

১৯

পুশ-ইন আতঙ্কে ডিমলার সীমান্তে মাইকিং, পাহারায় বিজিবি-এলাকাবাসী

২০
X