কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ১২:২৮ পিএম
অনলাইন সংস্করণ

শিগগির চীন সফরে যেতে পারেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বামে) ও চীনের প্রেসিডেন্ট  শি জিনপিং। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (বামে) ও চীনের প্রেসিডেন্ট  শি জিনপিং। ছবি : সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে দেশটিতে সফর করতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২২ জুলাই) হোয়াইট হাউসে সংবাদিকদের এ কথা বলেছেন তিনি। ট্রাম্পের এই সফরের উদ্দেশ্য দুই পরাশক্তির মধ্যে বাণিজ্য ও নিরাপত্তা নিয়ে চলমান উত্তেজনার একটি সমাধান করা।

ট্রাম্প বলেন, ‘প্রেসিডেন্ট শি আমাকে চীনে আমন্ত্রণ জানিয়েছেন। অদূর ভবিষ্যতেই আমরা এটা করব। দিনটি খুব দূরে নয়।’ চলতি বছরের শেষের দিকে ট্রাম্পের এশিয়া সফরের কথা রয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে দুটি সূত্র।

তখন দুই নেতার মধ্যে সাক্ষাতের বিষয়ে আলোচনা করেছেন ট্রাম্প ও শি জিনপিংয়ের সহযোগীরা।

তবে সাক্ষাতের ওই পরিকল্পনা এখনো চূড়ান্ত হয়নি। সূত্র জানিয়েছে, চলতি বছরের ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন সম্মেলনে যোগ দেওয়ার সময়ে চীনে যাত্রাবিরতি দিয়ে শির সঙ্গে দেখা করতে পারেন ট্রাম্প। ওই সম্মেলনের ফাঁকেও তাদের সাক্ষাৎ হতে পারে।

আরেকটি সম্ভাব্য তারিখ হলো আগামী ৩ সেপ্টেম্বর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির ৮০ বছর পূর্তি উপলক্ষে সেদিন বেইজিংয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সে সময় চীন সফর করতে পারেন ট্রাম্প। ওই অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের যোগ দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

চীনের প্রেসিডেন্ট নিয়ে ট্রাম্প এ মন্তব্য করেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠকের সময়। ফিলিপাইন নিয়ে ট্রাম্প বলেন, ‘দেশটি হয়তো কিছু সময়ের জন্য চীনের দিকে ঝুঁকে পড়েছিল। তবে আমরা দ্রুতই তাদের ফিরিয়ে এনেছি। তিনি (মার্কোস) যদি চীনকে সঙ্গে নিয়ে চলেন, তাহলে আমি কিছু মনে করব না। কারণ, আমরাও ভালোভাবে চীনকে সঙ্গে নিয়ে চলছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খেলাপ্রেমীদের জন্য চরম উত্তেজনায় কাটবে দিনটি

নিজেকে দক্ষ করে তুললে অর্থের অভাব হবে না : ভূমিমন্ত্রী

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই প্রথম গোলের দেখা পেল স্কটল্যান্ড

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টিভি থেকে আজ মুখ ফেরাতে পারবেন না খেলাপ্রেমীরা

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

শুরুতেই ধাক্কা, হেক্সা মিশন সফল করতে পারবে ব্রাজিল?

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

১০

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

১১

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

১২

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

১৩

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

১৪

আজকের নামাজের সময়সূচি

১৫

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

১৬

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১৭

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১৮

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১৯

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

২০
X