কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০৬:৩৫ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৫, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগের বিষয় ‘উড়িয়ে’ দিলেন অর্থ উপদেষ্টা

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ফটো
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ফাইল ফটো

বাংলাদেশি পণ্যে আরোপিত মার্কিন শুল্কের হার কিছুটা কমবে বলে আশা করছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, ‘আমরা আশা করছি, যুক্তরাষ্ট্র শুল্ক হয়তো কিছুটা কমাবে। কারণ, আমাদের ঘাটতি খুবই কম। ৬ দশমিক ৫ বিলিয়ন ডলারের মতো। এ বিষয়ে আলোচনা করতে আগামী ১ আগস্টের আগেই বাণিজ্য উপদেষ্টা প্রতিনিধিদল নিয়ে যুক্তরাষ্ট্রে যাবেন।’

বুধবার (২৩ জুলাই) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

শুল্ক আরোপ বিষয়ে ব্যবসায়ীদের পক্ষ থেকে লবিস্ট নিয়োগের দাবি জানানো হচ্ছে, একজন সাংবাদিক এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে অর্থ উপদেষ্টা বলেন, ‘এক্ষেত্রে লবিস্ট নিয়োগের প্রসঙ্গ নেই। কারণ, লম্বা সময় নিয়ে কোনো নেগোশিয়েশনের ক্ষেত্রে এ ধরনের লবিস্ট নিয়োগ করা হয়। এখানে যা করতে হবে কুইক করতে হবে। ওরা তো ঢুকতেই পারবে না, ওই অফিসের কাছাকাছি। নেগোশিয়েশন তো দূরের কথা।’

যুক্তরাষ্ট্রের বাংলাদেশের অবস্থান জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘যুক্তরাষ্ট্রে আমাদের ভালো ইমেজ আছে। সম্প্রতি আমরা যুক্তরাষ্ট্রের শেভরন, এক্সিলারেট এনার্জি, মেটলাইফের কতগুলো বকেয়া পরিশোধ করে দিয়েছি। বাংলাদেশের প্রতি ইতিবাচক মনোভাব পোষণ করে ইউএস চেম্বার আমাকে চিঠি লিখেছে।’

আজকের বৈঠকের সিদ্ধান্তের বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘দেড় লাখ টন সার আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। ইউরিয়া ও টিএসপিসহ বিভিন্ন রকম সার রয়েছে। এলএনজি আমদানির অনুমোদন দিয়েছি। এ ছাড়া ২ লাখ ২০ হাজার টন গম আনার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এর যুক্তি হচ্ছে, আমরা একটু ডাইভার্সিফাই করতে চাচ্ছি। অনেক সময় রাশিয়ান ব্লক কিংবা ইউক্রেন ব্লকে একটা অনিশ্চয়তা দেখা গেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে এখন আমাদের আমদানি বাড়ানোর নেগোশিয়েশন চলছে।’

যুক্তরাষ্ট্রের গমের দাম তুলনামূলক বেশি কি না, এ বিষয়ে প্রশ্নের জবাবে সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘দাম একটু বেশি হলেও আমরা অন্যদিকে দিয়ে সুবিধা পাব। এই (যুক্তরাষ্ট্রের) গমের প্রোটিনও কিছুটা বেশি। প্রোটিন খুব বেশি তা নয়, তবে একটু বেশি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার ঝুঁকি ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের জন্য বড় বিপদ : তথ্যমন্ত্রী

১৯৭৮ বিশ্বকাপ: আর্জেন্টিনার গৌরব, নাকি বিশ্বকাপের কলঙ্ক?

‘মিড-ইয়ার শপিং ফেস্টে’ আকর্ষণীয় অফার দিচ্ছে দারাজ

জীবনের অর্থ নিয়ে রহস্যময় পোস্টে ফের আলোচনায় ঐশ্বরিয়া

ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

গোপন বৈঠক করতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত

নারায়ণগঞ্জে আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

দিনাজপুরের এক হাসপাতালে ৫ মাসে বেশিরভাগই নরমাল ডেলিভারি

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ট্রেজারার ড. বোরহান উদ্দিন

১০

অধ্যাপক রীনাত ফওজিয়া সিনেট সদস্য নির্বাচিত

১১

সিএনজি স্টেশন মালিকদের কমিশন ৮ টাকা থেকে ১৪ টাকা করার দাবি

১২

সরকারি সুবিধা নিয়ে প্রতারণার অভিযোগে বিএনপি নেতাকে গণপিটুনি

১৩

আজকের মতো কর্মসূচি শেষ / ৫ দফা দাবি দিল তেলাপোকার দল 

১৪

টেকসই উন্নয়নের লক্ষ্যে বিএসটিআইকে আরো শক্তিশালী করা হবে : শিল্পমন্ত্রী 

১৫

মিরপুর স্টেডিয়াম এলাকায় যান চলাচলে বিধিনিষেধ

১৬

বিশ্বকাপে রূপকথার স্বপ্ন দেখছে আফ্রিকার ৬ লাখ জনসংখ্যার দেশটি

১৭

জনগণকে সম্পৃক্ত করেই ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

১৮

চলন্ত ট্রেনের দরজা থেকে পড়ে যুবকের ২ পা বিচ্ছিন্ন

১৯

সাফ ফাইনাল: ভারত বধের একাদশ ঘোষণা করল বাংলাদেশ

২০
X