কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৯ পিএম
আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

বিক্ষোভকারীদের দেওয়া আগুনে নেপালের সাবেক প্রধানমন্ত্রীর স্ত্রী নিহত

নেপালে জেন-জিদের বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়। ছবি : সংগৃহীত
নেপালে জেন-জিদের বিক্ষোভ রূপ নিয়েছে সহিংসতায়। ছবি : সংগৃহীত

নেপালে চলমান সহিংস বিক্ষোভে প্রাণ হারালেন সাবেক প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রাজ্যলক্ষ্মী চিত্রকর। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আন্দোলনকারীরা তার বাড়িতে ঢুকে আগুন দেয়। ওই সময় তিনি ঘরের মধ্যে ছিলেন। খবর ইন্ডিয়া টুডের।

ঘটনাটি ঘটেছে দাল্লু এলাকায় অবস্থিত পরিবারের বাসভবনে। শত শত বিক্ষোভকারী বাড়িটি ঘিরে ফেলে আগুন ধরিয়ে দেন। ভেতরে আটকা পড়েন রাজ্যলক্ষ্মী। তাকে দ্রুত উদ্ধার করে কীর্তিপুর বার্ন হাসপাতালে নেওয়া হয়, কিন্তু হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়।

সোমবার (৮ সেপ্টেম্বর) ১৯ বিক্ষোভকারী নিহত হওয়ার পর মঙ্গলবার সকাল থেকেই আন্দোলনকারীদের সহিংসতা বেড়ে যায়। বিক্ষোভকারীরা পার্লামেন্টের মূল ভবনে আগুন দেয় এবং সাবেক প্রধানমন্ত্রী ও মন্ত্রীর বাড়ি লক্ষ্য করে হানা দেয়। বেশিরভাগ মন্ত্রীর বাড়ি পুড়ে গেছে। এমনকি কেপি শর্মা ওলির পৈতৃক বাড়িতেও আগুন ধরানো হয়েছে।

এই সহিংসতার মধ্যেই কেপি শর্মা ওলি পদত্যাগ করতে বাধ্য হন। কিন্তু আন্দোলনের মাত্রা কমার পরিবর্তে আরও বৃদ্ধি পায়, যা নেপালের রাজনৈতিক অস্থিরতাকে তীব্র করে তুলেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১০

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১১

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১২

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৩

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১৪

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৫

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৬

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৮

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৯

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

২০
X