কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৮:০৩ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৮:১৯ পিএম
অনলাইন সংস্করণ

কুর্দিস্তানে ক্যান্সার রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে

কুর্দিস্তানে ক্যান্সার রোগীর সংখ্যা দ্রুত বাড়ছে

ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ক্যানসারের প্রকোপ দ্রুত বেড়ে চলেছে। চলতি বছরের প্রথম ছয় মাসেই (জানুয়ারি-জুন ২০২৫) শুধু আল-সুলায়মানিয়াহ প্রদেশে ২ হাজার ৮০০ জনের বেশি নতুন ক্যানসার রোগী শনাক্ত হয়েছে।

রোববার স্থানীয় গণমাধ্যম শাফাক নিউজকে এ তথ্য জানান হিওয়া ক্যানসার হাসপাতালের পরিচালক ডা. ইয়াদ আল-নাকশবান্দি। তিনি বলেন, অক্টোবর মাসে স্তন ক্যানসার সচেতনতা কার্যক্রম চলার সময় রোগীর সংখ্যা আরও বাড়ছে। শনাক্ত রোগীদের মধ্যে প্রায় ২০ শতাংশই স্তন ক্যানসারে আক্রান্ত নারী। তবে অনেক রোগী চিকিৎসার মাধ্যমে পুরোপুরি সেরে উঠেছেন বলেও জানান তিনি।

ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ক্যানসার রেজিস্ট্রি বিভাগের তথ্যানুযায়ী, ২০২৪ সালে দেশে ৪৩ হাজারের বেশি নতুন ক্যানসার রোগী শনাক্ত হয়। এর মধ্যে পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি ফুসফুস, কোলোরেক্টাল এবং লিউকেমিয়া, আর নারীদের মধ্যে স্তন, থাইরয়েড ও কোলোরেক্টাল ক্যানসার বেশি দেখা যায়।

মন্ত্রণালয় জানিয়েছে, গত এক দশকে কুর্দিস্তান অঞ্চলে ক্যানসার আক্রান্তের হার দুই গুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে।

ডা. আল-নাকশবান্দি বলেন, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ, ওষুধ সংকট এবং বাগদাদ থেকে পর্যাপ্ত সরবরাহ না পাওয়া বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

তিনি হাসপাতালের নিরবচ্ছিন্ন চিকিৎসা কার্যক্রম বজায় রাখতে সরকার ও দাতাদের সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

তিনি আরও জানান, প্রায় ২০ বছর আগে প্রতিষ্ঠিত হওয়া ক্যানসার হাসপাতালটি এ পর্যন্ত ইরাকজুড়ে ৯০ হাজারেরও বেশি রোগীকে চিকিৎসা দিয়েছে।

আল-নাকশবান্দি জোর দিয়ে বলেন, ক্যানসারের বিরুদ্ধে লড়াই শুরু হয় প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণের মাধ্যমে। তার মতে, দ্রুত শনাক্তকরণ সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ায় এবং ব্যয়বহুল বিদেশি চিকিৎসার প্রয়োজন কমায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১০

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১১

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১২

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৩

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৪

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৫

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৭

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৮

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৯

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

২০
X