মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৬:১৬ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাম্পের পরিকল্পনায় হামাসের সম্মতি, স্বাগত জানাল ৮ মুসলিম দেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনায় হামাসের সম্মতি জানানোকে স্বাগত জানিয়েছে আটটি আরব ও মুসলিম দেশ। তারা এ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

রোববার এক যৌথ বিবৃতিতে মিসর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, সৌদি আরব, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীরা এতে সমর্থন জানান।

বিবৃতিতে তারা ট্রাম্পের প্রস্তাবের পক্ষে সমর্থন জানিয়ে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান অবিলম্বে বন্ধের আহ্বান জানান। পাশাপাশি হামাসের সঙ্গে বন্দি বিনিময় প্রক্রিয়া শুরু করার কথাও বলেন। তারা ট্রাম্পের মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগের প্রশংসা করেন।

মন্ত্রীদের মতে, এটি গাজার বেসামরিক জনগণের মানবিক বিপর্যয় মোকাবিলা এবং স্থায়ী যুদ্ধবিরতির জন্য একটি বাস্তব সুযোগ।

হামাস গাজা উপত্যকার প্রশাসন স্বাধীন বিশেষজ্ঞদের নিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন ফিলিস্তিনি কমিটির হাতে হস্তান্তর করতে প্রস্তুত। এ ঘোষণাকেও স্বাগত জানায় দেশগুলো। তারা দ্রুত আলোচনার মাধ্যমে প্রস্তাব বাস্তবায়নের প্রক্রিয়া নির্ধারণের আহ্বান জানায়।

বিবৃতিতে আট দেশ যুদ্ধ অবসান, গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধাহীনতা, সাধারণ মানুষের সুরক্ষা, জোরপূর্বক বাস্তুচ্যুতি রোধ এবং সব বন্দি মুক্তির ওপর গুরুত্ব দেয়।

তারা আরও জানায়, ফিলিস্তিনি কর্তৃপক্ষের গাজায় প্রশাসনিক নিয়ন্ত্রণ ফিরে পাওয়া, পশ্চিম তীর ও গাজার পুনঃএকত্রীকরণ এবং সব পক্ষের নিরাপত্তা নিশ্চিতে একটি কার্যকর ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

দেশগুলো ইসরায়েলের গাজা থেকে পূর্ণ প্রত্যাহার, উপত্যকার পুনর্গঠন এবং দুই রাষ্ট্রভিত্তিক ন্যায্য শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানায়।

সূত্র : শাফাক নিউজ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১০

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১১

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১২

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৩

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৪

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৫

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৬

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৭

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৮

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

১৯

‘ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি’

২০
X