তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৫:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বাসচাপায় প্রাণ গেল ২ মোটরসাইকেল আরোহীর 

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

ময়মনসিংহের তারাকান্দায় বাসচাপায় ঘটনাস্থলেই দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার গোয়াতলা শসার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন—তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের মো. হোসেন আলীর ছেলে মো. শাহজাহান (৩৮) ও একই উপজেলার গোয়াতলা গ্রামের মৃত আমজাদ আলীর ছেলে শামছুল আলম (৪৫)।

এলাকাবাসী ও পুলিশ জানায়, নিহত শাহজাহান ও শামছুল আলম নিজ এলাকা থেকে মোটরসাইকেলযোগে ফুলপুর যাচ্ছিলেন। পথিমধ্যে তারা একটি গ্রামীণ সড়ক থেকে ঢাকা-হালুয়াঘাট মহাসড়কে মোটরসাইকেল নিয়ে ওঠা মাত্রই হালুয়াঘাটগামী ইমাম পরিবহনের দ্রুতগতির একটি বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

এ বিষয়ে তারাকান্দা থানার উপ-পরিদর্শক (এসআই) সজীব কুমার দাস কালবেলাকে বলেন, মরদেহ দুটি থানা হেফাজতে রয়েছে। চালকসহ ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিরোজপুরে মায়ের হাতে ছেলে খুন

দক্ষিণ লেবাননে ৩০ সেনা সদস্য হারাল ইসরায়েল

দুপুরে কাজ নিষিদ্ধ করল সৌদি সরকার

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আশাবাদী লেবানন

স্পেনের ফুটবলারের সাড়ে ৮ বছরের কারাদণ্ড 

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হলো হরমুজ, শুরু হলো জাহাজ পারাপার

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

১০

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

১১

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

১২

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

১৩

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

১৪

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১৫

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১৬

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১৭

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৮

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

২০
X