কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

‘টপ এগ্রি-ফুড পাইওনিয়ার ২০২৫’ পুরস্কারে ভূষিত হলেন আবদুল আউয়াল মিন্টু

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিশ্ব খাদ্য নিরাপত্তা ও টেকসই কৃষি উন্নয়নে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে ‘টপ এগ্রি-ফুড পাইওনিয়ার (টিএপি)-২০২৫’ পুরস্কারে ভূষিত হলেন দেশের খ্যাতিমান শিল্পোদ্যোক্তা ও লাল তীর সিড লিমিটেডের প্রতিষ্ঠাতা আবদুল আউয়াল মিন্টু।

ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশন (ডব্লিউএফপিএফ) কর্তৃক প্রদত্ত এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার ঘোষণা করা হয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে। আর পুরস্কারটি আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয় আইওয়া রাজ্যের ঐতিহাসিক স্টেট ক্যাপিটলে আয়োজিত বার্ষিক ‘বোরলগ ডায়ালগ’-এ।

লাল তীর সিড লিমিটেড ও লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট (বিডি) লিমিটেডের প্রতিষ্ঠাতা মিন্টু ১৯৯৫ সাল থেকে বাংলাদেশের কৃষি খাতে উদ্ভাবন ও কৃষককল্যাণে অবদান রেখে চলেছেন। বর্তমানে লাল তীর দেশের অন্যতম বৃহৎ বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটি প্রায় দেড় কোটি কৃষকের সঙ্গে যুক্ত এবং দেশের মোট বীজের প্রায় ২০ শতাংশ সরবরাহ করে।

এ ছাড়া ২০১১ সালে মিন্টু লাল তীর লাইভস্টক ডেভেলপমেন্ট (বিডি) প্রতিষ্ঠা করেন, যা মানসম্মত পশুপ্রজনন, দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের জ্ঞান সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘খাদ্য নিরাপত্তা শুরু হয় কৃষকদের ক্ষমতায়নের মাধ্যমে। দারিদ্র্যচক্র ভাঙতে তাদের হাতে জ্ঞান ও উপকরণ পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য।’

ওয়ার্ল্ড ফুড প্রাইজ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মাশাল হুসেইন বলেন, ‘২০২৫ সালের টিএপি তালিকায় আবদুল আউয়াল মিন্টুর অন্তর্ভুক্তি কৃষি ও খাদ্য নিরাপত্তায় তার বিশ্বমানের অবদানের প্রমাণ।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াত-শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চাকরির ইন্টারভিউতে বেতনের প্রশ্নের উত্তর দেবেন যেভাবে

বিশ্বকাপে ৯২ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল

মাস শেষে টাকা থাকে না? মধ্যবিত্তের ৭ সাধারণ ভুল

হাইভোল্টেজ ম্যাচে ব্রাজিলকে জিততে দিল না মরক্কো

ছুটির আবেদন মঞ্জুর করানোর বিশেষ ৮ কৌশল

শেষ পর্যন্ত ‘পল্টি’ই মারলেন সাকিব

আজকের নামাজের সময়সূচি

জার্সি পরে নামাজ পড়া কি বৈধ?

ব্রাজিল-মরক্কোর শেয়ানে শেয়ানে টক্কর

১০

ব্রাজিলকে সমতায় ফেরালেন ভিনিসিয়াস জুনিয়র

১১

ব্রাজিলের জালে গোল মরক্কোর

১২

মরক্কোর বিপক্ষে ব্রাজিলের শুরুর একাদশে আছেন যারা

১৩

শেষ মুহূর্তের গোলে সুইসদের জয় বঞ্চিত করে কাতারের ইতিহাস

১৪

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

১৫

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

১৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

১৭

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

১৮

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

১৯

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

২০
X