মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫, ০৫:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ভেনেজুয়েলার গোপন অস্ত্রভান্ডারের তথ্য ফাঁস করলেন মাদুরো

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চরম উত্তেজনা চলছে ভেনেজুয়েলার। এরই মধ্যে দেশটির বেশ কয়েকটি নৌযানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে হতাহতের ঘটনাও ঘটেছে। যুক্তরাষ্ট্রের দাবি, মাদকবোঝাই নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এবার চরম এই উত্তেজনার মধ্যেই নিজেদের শক্তিমত্তার জানান দিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। জানালেন কারাকাসের হাতে রয়েছে রাশিয়ার তৈরি ৫ হাজার অ্যান্টি-এয়ারক্রাফট মিসাইল।

নিজ দেশকে রক্ষায় গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আইজিএলএ-এস নামে এই মিসাইল মোতায়েন করা হয়েছে বলেও জানান মাদুরো। এসময় তিনি আইজিএলএ-এস মিসাইলকে শক্তিশালী অস্ত্রগুলোর একটি বলেও বর্ণনা করেন।

আইজিএলএ-এস মিসাইল অনেকটা যুক্তরাষ্ট্রের স্বল্পপাল্লার স্টিনজার মিসাইলের মতো। রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানি রসোবোরোন এক্সপোর্টের তথ্য মতে, আইজিএলএ-এস মিসাইল ড্রোন, হেলিকপ্টার, স্বল্প উচ্চতায় থাকা এয়ারক্রাফটকে টার্গেট করতে পারে। এই মিসাইল ৬ কিলোমিটার দূরে থাকা টার্গেটে আঘাত হানতে সক্ষম।

স্বল্প পাল্লার এই মিসাইল স্থল থেকে ৩.৫ কিলোমিটার উঁচুতে থাকা টার্গেট নিমিষেই গুঁড়িয়ে দিতে পারে। ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো শাভেজ দেশটির সামরিক বাহিনীকে আধুনিকীকরণের অংশ হিসেবে রাশিয়ার কাছ থেকে এই মিসাইল কিনেছিলেন। এখন সেই মিসাইলই হয়ে উঠেছে ভেনেজুয়েলার রক্ষাকবচ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

মহানগর যুবদল নেতা বহিষ্কার

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

হোয়াটসঅ্যাপে ইসরায়েলের সাইবার হামলা, মামলা করবে মেটা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

১০

আইসিবি ইসলামিক ব্যাংক ট্রেনিং সেন্টার / ৬ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের দ্বিতীয় পর্ব শুরু

১১

এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের শতাধিক নেতাকর্মী

১২

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্য : হালাল পণ্যে বড় সম্ভাবনা

১৩

ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা

১৪

মুক্তির আগেই সাফল্যের দুয়ারে ‘ককটেল ২’

১৫

ইসরায়েলে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেনি যুক্তরাষ্ট্র

১৬

নারী-পুরুষের বৈষম্য কমিয়ে আনতে কাজ করছে সরকার : মঈন খান

১৭

অতিরিক্ত ফাউলের অভিনয় করলে বিশ্বকাপে দেখতে হবে হলুদ কার্ড

১৮

ছাত্রলীগ নেতা ডেবিট আটক

১৯

ভারতের পুশইন নিয়ে ছাত্রদল নেতা আবিদের স্ট্যাটাস ভাইরাল

২০
X