কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সেই মার্কিন সেনাকে ছেড়ে দেওয়ার ঘোষণা উত্তর কোরিয়ার

মার্কিন সেনা ট্র্যাভিস কিং। ছবি : সংগৃহীত
মার্কিন সেনা ট্র্যাভিস কিং। ছবি : সংগৃহীত

গত জুলাই মাসে দক্ষিণ কোরিয়া থেকে সীমান্ত অতিক্রম করে উত্তর কোরিয়ায় অনুপ্রবেশ করে আটক হয়েছিলেন মার্কিন সেনা ট্র্যাভিস কিং। এরপর দুই মাস পার হলেও তাকে বন্দি করে রেখেছে কিম জং উনের দেশ। পিয়ংইয়ং মার্কিন এই সেনাকে আটকে রেখে যুক্তরাষ্ট্রের কাছ থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করতে পারে বলেও কেউ কেউ বলেছেন। তবে আজ হঠাৎ করে পিয়ংইয়ং জানিয়ে দিয়েছে, ওই মার্কিন সেনাকে তারা ছেড়ে দেবে। খবর আলজাজিরা।

বুধবার (২৭ সেপ্টেম্বর) উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, মার্কিন সেনা ট্র্যাভিস কিংয়ের জিজ্ঞাসাবাদ সম্পন্ন করেছেন উত্তরের কর্মকর্তারা। তিনি অবৈধভাবে উত্তরে প্রবেশের কথা স্বীকার করেছেন। অনুপ্রবেশের কারণ হিসেবে ট্র্যাভিস কিং বলেছেন, মার্কিন সেনাবাহিনীর মধ্যে অমানবিক আচরণ ও জাতিগত বৈষষ্যে কারণে তার মধ্যে বাজে অনুভূতির জন্ম দেয়। এ জন্য তিনি উত্তর কোরিয়ায় প্রবেশ করেন।

উত্তরের কর্মকর্তারা তদন্ত সম্পন্ন করেছেন। এরপর দেশের আইন অনুযায়ী, তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তবে কর্তৃপক্ষ কখন তাকে ছাড়বে তা জানায়নি বার্তা সংস্থাটি।

এর আগে গত জুলাই মাসে দুই কোরিয়ার মধ্যবর্তী একটি গ্রাম পরিদর্শনে গিয়ে দক্ষিণ কোরিয়া থেকে সীমান্ত অতিক্রম করে উত্তর কোরিয়ায় অনুপ্রবেশ করেন ট্র্যাভিস কিং। এরপর থেকে উত্তরে বন্দি তিনি। এ ঘটনার পর উত্তর কোরিয়া নিয়ে নতুন করে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে ওয়াশিংটন। এমনকি এ ঘটনার জেরে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন করে সংকট সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছিলেন বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপবাদ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন: একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

ছুটির সকালে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমলো কত?

অভিযানে গিয়ে গণপিটুনির শিকার তিন ডিবি সদস্য

ক্ষতিকর রং মিশিয়ে তৈরি হচ্ছিল শিশুখাদ্য

বিশ্বকাপে মহাকাব্যিক রাত, ড্রেসিংরুমে ছুটে গেলেন কানাডার প্রধানমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

১০

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

১১

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

১২

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

১৩

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

১৪

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

১৫

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

১৬

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

১৭

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১৮

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১৯

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

২০
X