কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩, ১১:৪৩ এএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৩, ১২:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ভূমিকম্পে কাঁপল জাপান, উপকূলে সুনামির আশঙ্কা

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। এরপরই জারি করা হয়েছে সুনামির সতর্কতা। আশঙ্কা করা হচ্ছে, দেশটির পূর্বাঞ্চলীয় দ্বীপগুলোতে এক মিটার উঁচু সুনামি আঘাত হানতে পারে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) স্থানীয় সময় বেলা ১১টার দিকে হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৬। জাপান আবহাওয়া সংস্থার বরাতে রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

জাপান আবহাওয়া সংস্থা জানায়, তোরিশিমা দ্বীপের কাছে ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্প আঘাত হানে। টোকিও থেকে ৩৪০ মাইল দক্ষিণে প্রশান্ত মহাসাগরে এর কেন্দ্র ছিল। এরপর ইজু দ্বীপপুঞ্জে সুনামির পরামর্শ জারি করা হয়।

এ ছাড়া আশঙ্কা করা হচ্ছে, সরসরি সুনামি আঘাত না হানলেও ইজু দ্বীপপুঞ্জ বরাবর দ্বীপগুলোতে শক্তিশালী উঁচু ঢেউ আছড়ে পড়বে। পূর্বাঞ্চলীয় চিবা প্রিফেকচার থেকে পশ্চিমে কাগোশিমা প্রিফেকচার পর্যন্ত বিস্তৃত এলাকায় শূন্য দশমিক ২ মিটার পর্যন্ত উঁচু ঢেউ পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে। এ জন্য উপকূলীয় অঞ্চলে এবং নদীর কাছাকাছি অবস্থান করা লোকদের দ্রুত উঁচু ভূখণ্ডের দিকে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, উপকূলীয় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় জাপানের সংশ্লিষ্ট দপ্তরগুলো তৎপর রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

১০

মাদক বিক্রিতে বাধা দেওয়ায় যুবককে কুপিয়ে জখম, অভিযুক্ত গ্রেপ্তার

১১

সাকিবের পর এবার দীঘির ‘পল্টি’?

১২

বরিশালজুড়ে হাম পরিস্থিতির মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু

১৩

লটকন বাগান দেখাবে বলে ২ শিক্ষার্থীকে অপহরণচেষ্টা

১৪

বকেয়া ৬ কোটি ৬ লাখ টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করল সিসিক

১৫

যুবকের গুলিবিদ্ধ লাশ পড়েছিল ভাসমান নৌকায়

১৬

বিদেশি নাগরিকদের হেনস্তা, প্রধান আসামি গ্রেপ্তার

১৭

সিএমএইচে চিকিৎসাধীন রাষ্ট্রদূত আনসারীর খোঁজ নিলেন ডা. রফিক

১৮

প্রতিশোধের মানসিকতা থেকে বের হয়ে আসতে হবে : প্রধানমন্ত্রী

১৯

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

২০
X