কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০৭:০৫ পিএম
আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ০৭:১৫ পিএম
অনলাইন সংস্করণ

বিদ্রোহীদের হামলায় মিয়ানমারের যুদ্ধবিমান বিধ্বস্ত

থাইল্যান্ড সীমান্তের কাছে পূর্ব মিয়ানমারে বিমানটি বিধ্বস্ত হয়। ছবি: মিজিমা নিউজ
থাইল্যান্ড সীমান্তের কাছে পূর্ব মিয়ানমারে বিমানটি বিধ্বস্ত হয়। ছবি: মিজিমা নিউজ

২০২১ সালে সামরিক অভ্যুত্থানের পর মিয়ানমারের বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর যুদ্ধ জটিল আকার ধারণ করেছে। এবার মিয়ানমারের জান্তা সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সঙ্গে একটি যুদ্ধবিমান বিধ্বস্তের খবর পাওয়া গেছে।

বিমান বিধ্বস্তে হামলার দায় স্বীকার করেছে একটি বিদ্রোহী গোষ্ঠী। কায়াহ প্রদেশের বিচ্ছিন্নতাবাদী দল কারেন্নি ন্যাশনালিটিস ডিফেন্স ফোর্স (কেএনডিএফ)-এর দায় স্বীকার করেছে।

জানা যায়, থাইল্যান্ড সীমান্তের কাছে পূর্ব মিয়ানমারে বিমানটি বিধ্বস্ত হয়। জান্তা সরকারের মুখপাত্র জাও মিন তুন রাষ্ট্রায়াত্ত এমআরটিভির কাছে দাবি করেন, যান্ত্রিক ত্রুটির কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট নিরাপদে সেটি থেকে বেরিয়ে আসতে সক্ষম হন বলেও দাবি করেন তিনি।

যখন মিয়ানমারের সামরিক বাহিনী একাধিক ফ্রন্টে জাতিগত সংখ্যালঘু বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী দলগুলোর বিপক্ষে লড়াই করছে তখনই যুদ্ধবিমান বিধ্বস্তের সংবাদ পাওয়া গেল। অন্যান্য যে কোনো সময়ের চেয়ে জান্তাবাহিনীর বিরুদ্ধে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে বিদ্রোহী বাহিনীগুলো। বিদ্রোহী দলগুলোর অসাধারণ সমন্বয়ের কারণেই এমনটি সম্ভব হচ্ছে বলে মনে করেন বিশ্লেষকরা।

এর আগে সামরিক সরকারের প্রেসিডেন্ট বলেন, মিয়ানমারের সেনাবাহিনী এসব বিদ্রোহ দমনে ব্যর্থ হলে দেশটি ভেঙে যাওয়ার ঝুঁকি বেড়ে যাবে।

মিয়ানমারের সামরিক জান্তা সরকারের প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, দেশটির শান রাজ্যে শুরু হওয়া যুদ্ধ সরকার নিয়ন্ত্রণ করতে না পারলে পুরো দেশই ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হবে।

২০২১ সালে সেনা অভ্যুত্থানের পর নিয়োগ পাওয়া সাবেক জেনারেল মিন্ত সোয়ে ক্ষমতাসীন সামরিক কাউন্সিলের এক জরুরি বৈঠকে বিদ্রোহীদের কয়েকটি সমন্বিত হামলার তথ্য তুলে ধরেন। ওই হামলায় সামরিক বাহিনী বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে বলে জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X