কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ০৭:৫১ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৩, ০৭:৫৮ পিএম
অনলাইন সংস্করণ
জাতিসংঘের প্রতিবেদন

তালেবান ক্ষমতায় আসার পর হাজারের বেশি মানুষ নিহত

ন্যাটো-সমর্থিত সামরিক বাহিনীর পতনের পর ২০২১ সালের ১৫ আগস্ট পুনরায় আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। ছবি : সংগৃহীত
ন্যাটো-সমর্থিত সামরিক বাহিনীর পতনের পর ২০২১ সালের ১৫ আগস্ট পুনরায় আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। ছবি : সংগৃহীত

আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর বিভিন্ন হামলায় উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক নাগরিক হতাহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। যদিও হতাহতের সংখ্যা দেশটিতে যুদ্ধ ও সশস্ত্র সংঘাতকালের তুলনায় অনেক কমেছে।

আজ মঙ্গলবার (২৭ জুন) এক প্রতিবেদনে আফগানিস্তানে জাতিসংঘের মিশন জানিয়েছে, ২০২১ সালের ১৫ আগস্ট থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত দেশটিতে এক হাজার ৯৫ জন নিহত এবং ২ হাজার ৬৭৯ জন আহত হয়েছেন। তাদের মধ্যে সাত শতাধিক মানুষ মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান বা বাজারের মতো জনসমাগমস্থলে বিভিন্ন ধরনের বোমা হামলায় নিহত হয়েছেন। আর অধিকাংশ হামলার জন্য দায়ী তালেবান।

প্রতিবেদনে জাতিসংঘ শুধু এ ধরনের হামলায় হতাহতের দিকটি তুলে ধরেনি; একই সঙ্গে হামলার ভয়াবহতার মাত্রা বৃদ্ধির দিকটিও তুলে ধরা হয়েছে। সংস্থাটি বলছে, হামলা কম হলেও হতাহতের সংখ্যা বেড়েছে।

শুধু জঙ্গি গোষ্ঠী আইএসের বোমা হামলায় এক হাজার ৭০০ জনের বেশি মানুষ হতাহত হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে জাতিসংঘ।

তবে ক্ষমতাসীন তালেবান বলছে, তারা দেশের নিরাপত্তা নিশ্চিতে জোর দিয়েছে এবং সম্প্রতি আইএসের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযানও চালিয়েছে। তাদের ক্ষমতা গ্রহণের পর দেশের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও দাবি করেছে।

তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘নিরাপত্তা বাহিনীর সদস্যরা দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিতে এবং সন্ত্রাসীদের নিরাপদ আস্তানা নির্মূলে সব সময় নিয়োজিত।’

ন্যাটো-সমর্থিত সামরিক বাহিনীর পতনের পর ২০২১ সালের ১৫ আগস্ট পুনরায় আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১০

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১১

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১২

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৩

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৪

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৫

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৬

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৭

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৮

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৯

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

২০
X