কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৩, ০৭:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

জাপানে নদীর পানি হঠাৎ-ই রক্তবর্ণ, আতঙ্কে বাসিন্দারা

জাপানের নাগো নদীর স্বচ্ছ নীল পানি হঠাৎ-ই লাল হয়ে গেছে। ছবি : সংগৃহীত
জাপানের নাগো নদীর স্বচ্ছ নীল পানি হঠাৎ-ই লাল হয়ে গেছে। ছবি : সংগৃহীত

জাপানের ওকিনাওয়া দ্বীপের বাসিন্দারা ঘুম থেকে উঠে দেখলেন নাগো নদীর চকচকে নীল পানি লাল টকটকে হয়ে গেছে। এতে ওই দ্বীপের বাসিন্দা ও দর্শনার্থীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৭ জুন) সকালে।

এর আগে সমুদ্রের যে অংশের পানি ঝকঝকে নীল ছিল, সেটিই হুট করে টকটকে লাল হয়ে গেছে। আর এ দৃশ্যপটের অবতারণার জন্য দায়ী স্থানীয় একটি বিয়ার কারখানা।

বিবিসির এক খবরে বলা হয়েছে, এই রং আসলে ওরিয়ন ব্রুয়ারিজ নামের একটি প্রতিষ্ঠানের। খাবারে ব্যবহৃত রং ছড়িয়ে পড়াতেই নদীটির পানি লাল হয়ে গেছে বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে।

জাপানের প্রতিষ্ঠানটি বিয়ার প্রস্তুত করে থাকে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, সম্ভবত গত মঙ্গলবার এ ঘটনা ঘটেছে।

প্রতিষ্ঠানটি আরও বলেছে, সেখানকার একটি বন্দরে কনটেইনার ছিদ্র হলে এ ঘটনা ঘটে। কনটেইনারে থাকা ওই রং নদীর পানির সঙ্গে মিশে যাওয়ায় যে উদ্বেগ দেখা দিয়েছে, সে জন্য ক্ষমা চেয়েছে প্রতিষ্ঠানটি। তবে ওরিয়ন ব্রুয়ারিজ বলেছে, এই রঙে কোনো স্বাস্থ্যঝুঁকি নেই।

যুক্তরাষ্ট্রের এজেন্সি ফল টক্সিক সাবস্ট্যান্স অ্যান্ড ডিজিজ রেজিস্ট্রি জানিয়েছে, এই রং সাধারণ ওষুধ ও প্রসাধনীতে ব্যবহার করা হয়। সাধারণত এই রং নিরাপদ বলেই বিবেচনা করা হয়।

ওরিয়ন ব্রুয়ারিজের প্রেসিডেন্ট হাজিমে মুরানো বলেন, তারা এ ঘটনা তদন্ত করে দেখছেন। কীভাবে রং পানিতে গিয়ে মিশল, সেটা খুঁজে বের করার চেষ্টা চলছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য পদক্ষেপ নেবে প্রতিষ্ঠানটি।

প্রোপিলিন গ্লাইকল খাদ্যে অ্যাডিটিভ হিসেবে ব্যবহার করা হয়। এ ছাড়া ওষুধ ও কসমেটিক শিল্পেও এর ব্যবহার রয়েছে।

ইউএস এজেন্সি ফর টক্সিক সাবস্ট্যান্স অ্যান্ড ডিজিজ রেজিস্ট্রির তথ্য অনুযায়ী, এ রাসায়নিক উপাদানটি ‘সাধারণত নিরাপদ হিসেবে স্বীকৃত’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এখনো বিয়েই করিনি, গণঅধিকারের কিছু নেতা গুজব ছড়াচ্ছেন : মনিরা শারমিন

এমবোলোর সফল স্পট-কিকে এগিয়ে সুইজারল্যান্ড

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

১০

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

১১

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১২

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৪

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৫

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৬

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৭

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৮

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৯

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

২০
X