শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০২:১৭ পিএম
অনলাইন সংস্করণ

বিরোধ ভুলে ভূমিকম্পে বিধ্বস্ত চীনের পাশে দাঁড়ানোর প্রস্তাব তাইওয়ানের

তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। ছবি : সংগৃহীত
তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। ছবি : সংগৃহীত

চীনে ভয়াবহ ভূমিকম্পে হতাহতের ঘটনায় সমবেদনা ও শোক জানিয়েছে বেইজিংয়ের পাশে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স।

স্থানীয় সময় সোমবার রাত ১২টার দিকে চীনের গানসু ও কিংহাই প্রদেশের সীমান্ত অঞ্চলে ৬ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১১৮ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে আরও কয়েক শ মানুষ। হতাহতের এই সংখ্যা আরও বাড়তে পারে।

চীন ও তাইওয়ানের বিরোধ বেশ পুরোনো। গত চার বছরে তাইপে ও বেইজিংয়ের মধ্যে এই বিরোধ আরও বেড়েছে। গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপ অঞ্চলটিকে নিজেদের অংশ হিসেবেই মনে করে চীন। এমনকি প্রয়োজন হলে বল প্রয়োগের মাধ্যমে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার কথা জানিয়ে রেখেছে বেইজিং।

তবে দীর্ঘদিনের এই বিরোধকে একপাশে সরিয়ে রেখে চীনে ভূমিকম্পে নিহত ব্যক্তিদের স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন।

সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি বলেন, আমরা আশা করি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সবাই তাদের প্রয়োজনীয় সহায়তা লাভ করবেন। আমরা দ্রুত উদ্ধারকাজের আশা করি। তাইওয়ান দুর্যোগ সাড়াদান প্রচেষ্টায় সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

তাইওয়ানের ফায়ার সার্ভিস বিভাগ জানিয়েছে, ১৬০ জনের একটি অনুসন্ধান ও উদ্ধার দল, চারটি কুকুর এবং ১৩ টন রসদ প্রস্তুত করা আছে। চীন অনুরোধ করলেই তারা সেখানে যেতে প্রস্তুত আছে।। তবে তাইওয়ান বা অন্য কোনো দেশের কাছ থেকে কোনো সহায়তা নেবে কি না, তা এখনো জানায়নি চীনা কর্তৃপক্ষ।

এর আগেও চীনে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানলে সমবেদনা জানিয়েছে তাইওয়ান। গত বছর চীনের সিচুয়ান প্রদেশে ভূমিকম্পের পর হতাহতদের প্রতি সমাবেদন জানান প্রেসিডেন্ট সাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১০

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১১

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১২

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৩

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৪

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১৫

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১৬

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৭

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৮

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৯

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

২০
X