কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০৭:০৯ পিএম
আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০১:১২ পিএম
অনলাইন সংস্করণ

তাইওয়ানে চীনবিরোধী প্রার্থী প্রেসিডেন্ট নির্বাচিত

তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট। ছবি : সংগৃহীত
তাইওয়ানের নবনির্বাচিত প্রেসিডেন্ট। ছবি : সংগৃহীত

তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন চীনবিরোধী প্রার্থী লাই চিং-তে। অঞ্চলটির ক্ষমতাসীন দল ডেমোক্র্যাটিক প্রোগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। শনিবার (১৩ জানুয়ারি) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তাইওয়ানের এ নির্বাচনের চীনের সাথে সংযুক্ত হওয়া না হওয়ার বিষয়টি আলোচনায় ছিল। তবে চীনবিরোধী প্রার্থী নির্বাচিত হওয়ায় এ চীনের দাবির বিরুদ্ধে জনগণের রায় প্রকাশ পেল।

নির্বাচনকে ঘিরে দ্বীপটিতে নানা চাপ শুরু করে চীন। এমনকি যুদ্ধবিমান পাঠানো, রণতরীর মহড়াসহ স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে দেশটি। তবে নির্বাচেনের মাধ্যমে দেশটি দেখিয়ে দিয়েছে- তাইওয়ানে চীনের প্রভাব কাজ করে না।

নির্বাচিত হয়ে লাই বলেন, আমরা বিশ্বকে দেখিয়েছি কতটা গণতন্ত্র লালন করি। আমাদের গণতন্ত্রে একটি নতুন অধ্যায় লেখার জন্য আমি তাইওয়ানের জনগণকে ধন্যবাদ জানাতে চাই। তাইওয়ানের গণতান্ত্রিক সম্প্রদায় এ বিজয় অর্জন করেছে।

তাইওয়ানে লাই এর আগে ভাইস প্রেসিডেন্ট ছিলেন। তাকে চীন বিচ্ছিন্নবাদী হিসেবে উল্লেখ করে থাকে। তিনি নিজেও তাইওয়ানকে চীনের অংশ হিসেবে দাবি করাকে অস্বীকার করেন।

লাইয়ের বিরুদ্ধে নির্বাচনে আরও দুজন প্রার্থী ছিলেন। তারা হলেন বিরোধী দল কেএমটির প্রার্থী হউ ইয়ো ইহ এবং তাইপের সাবেক মেয়র কো ওয়েন যে। তিনি ২০১৯ সালে গঠিত তাইওয়ান পিপল পার্টি থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে পরাজয় মেনে নিয়েছেন বিরোধীদলীয় প্রার্থী।

তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের দিকে গভীরভাবে তাকিয়ে ছিল যুক্তরাষ্ট্র ও চীন। কারণ এই স্বায়ত্তশাসিত দ্বীপটি ওয়াশিংটন ও বেইজিং দুপক্ষের জন্যই কৌশলগতভাবে ভীষণ গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের ফল চীনের সঙ্গে দ্বীপ রাষ্ট্রটির সম্পর্কে বড় প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে এই পুরো অঞ্চলে উত্তেজনা ছড়াতে পারে এবং সারা বিশ্বের অর্থনীতিকেও প্রভাবিত করতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১০

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১১

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১২

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৩

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৪

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৫

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৬

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৭

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৮

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

১৯

আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন

২০
X