কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০৯:২৫ এএম
আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ০৯:৩১ এএম
অনলাইন সংস্করণ

উত্তর কোরিয়ার প্রধান শত্রু কে জানালেন কিম

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ছবি : সংগৃহীত
উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ছবি : সংগৃহীত

উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ আর হুমকি ঘিরে কোরীয় উপদ্বীপে প্রায় সব সময় উত্তেজনা বিরাজ করে। এত কিছুর পরও উত্তরের সঙ্গে দক্ষিণের পুনঃএকত্রীকরণের একটা প্রচেষ্টা এতদিন ছিল। বেশ কয়েকটি প্রতিষ্ঠানও বিষয়টি নিয়ে কাজ করেছে। তবে উত্তরের প্রেসিডেন্ট কিম জং উন জানিয়ে দিয়েছেন, দুই কোরিয়ার মিলন আর সম্ভব নয়। এমনকি দক্ষিণ কোরিয়াকে নিজ দেশের প্রধান শত্রু হিসেবে ঘোষণা করেছেন তিনি। খবর বিবিসির।

উত্তরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ জানিয়েছে, দুই কোরিয়ার পুনঃএকত্রীকরণ নিয়ে কাজ করা ৩টি সংস্থা বন্ধ করার নির্দেশ দিয়েছেন কিম।

১৯৫৩ সালে কোরীয় যুদ্ধ শেষ হলে উত্তর ও দক্ষিণ নামে দুই কোরিয়া বিভক্ত হয়ে যায়। আলাদা হলেও দুই দেশ কোনো শান্তি চুক্তি স্বাক্ষর করেনি। ফলে এক অর্থে তারা এখনো যুদ্ধের মধ্যে রয়েছে।

উত্তর কোরিয়ার সংসদে দেওয়া ভাষণে কিম বলেছেন, দেশের সংবিধান পরিবর্তন করে উত্তর কোরিয়ানদের শেখাতে হবে যে দক্ষিণ কোরিয়া প্রাথমিক ও অনিবার্য প্রধান শত্রু।

তিনি বলেন, যদি কোরীয় উপদ্বীপে যুদ্ধ শুরু হয় তাহলে দক্ষিণ কোরিয়াকে দখল, পুনঃদখল ও নিজের ভূখণ্ডের সঙ্গে যুক্ত করার বিষয়টি সংবিধানে থাকা উচিত। তবে আমরা যুদ্ধ চাই না। এটাও ঠিক যুদ্ধ এড়ানোর কোনো ইচ্ছাও আমাদের নেই।

এদিকে কিমের এমন উসকানিমূলক বক্তব্যের কড়া জবাব দিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। তিনি বলেন, যদি উত্তর কোরিয়া কোনো উসকানি দেয় তাহলে দক্ষিণ কোরিয়া কয়েক গুণ বেশি জবাব দেবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুন: ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১০

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১১

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১২

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৩

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৪

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৫

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৬

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৭

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৮

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৯

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

২০
X