কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০২:১০ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ার ১৭তম রাজা হলেন সুলতান ইব্রাহিম

নথিপত্র গ্রহণ করছেন নতুন রাজা। ছবি : রয়টার্স
নথিপত্র গ্রহণ করছেন নতুন রাজা। ছবি : রয়টার্স

মালয়েশিয়ার ১৭তম রাজা হিসেবে ক্ষমতায় বসছেন সুলতান ইব্রাহিম। বুধবার (৩১ জানুয়ারি) রাজধানী ‍কুয়ালালামপুরে ন্যাশনাল প্যালেসে তার শপথ অনুষ্ঠান হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মালয়েশিয়ার রাজতন্ত্র অনেকটাই অনানুষ্ঠানিক। গত কয়েক বছর ধরে দেশটির রাজনৈতিক পরিস্থিতির প্রভাব সেখানর রাজতন্ত্রের ওপরও পড়েছে। দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতার লাগাম টানতে যে বিবেচনামূলক ক্ষমতা আগে কখনও ব্যবহার করা হয়নি তা এখন রাজাকে ব্যবহার করতে হচ্ছে।

দেশটিতে রাজতন্ত্রের অভিনব এক প্রথা রয়েছে। মালয়েশিয়ার ৯টি রাজ পরিবার রয়েছে। এখান থেকে পর্যায়ক্রমে পাঁচ বছরের জন্য একজন করে রাজা নির্বাচিত হন। তিনি মালয়েশিয়ার স্থানীয় ভাষায় ‘ইয়াং দ্য-পাতুয়ান আগং’ বা ‘রাজধিরাজ’ হিসেবে পরিচিত।

দেশটিতে তার আগে রাজা ছিলেন আল সুলতান আব্দুল্লাহ সুলতান আহমদ শাহ। তার স্থলে নতুন করে আসীন হয়েছেন সুলতান ইব্রাহিম। ২০১৯ থেকে ২০২৪ পর্যন্ত দায়িত্ব পালনের পর নিজ এলাকা পাহাংয়ের প্রধান হিসেবে ফিরছেন আহমদ শাহ।

সুলতান ইব্রাহিম স্পষ্টবাদিতা ও অনন্য ব্যক্তিত্বের জন্য সুপরিচিত। যদিও মালয়েশিয়ায় রাজতন্ত্রকে রাজনীতির ঊর্ধ্বের বিষয় হিসেবে বিবেচনা করা হয়। তবে তিনি প্রায়ই রাজনৈতিক ইস্যু নিয়ে কথা বলে থাকেন। তার আবাসন থেকে শুরু করে খনির ব্যবস্যা রয়েছে। এ ছাড়া তার সংগ্রহে বহু বিলাশবহুল গাড়ি ও মোটরবাইক রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১০

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১১

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১২

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৩

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৪

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৫

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৬

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৭

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১৮

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৯

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

২০
X