সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ০৫:২০ পিএম
আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

নেপাল থেকে বিদ্যুৎ আমদানি করতে চুক্তি করছে বাংলাদেশ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে চুক্তিতে সম্মত হয়েছে বাংলাদেশ। এ চুক্তির মেয়াদ ২৫ বছর হবে বলে জানিয়েছে নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্ট। তবে বিদ্যুতের দাম নিয়ে দুই পক্ষের মধ্যে এখনো আলোচনা হয়নি।

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক কুল মান ঘিসিং বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে ২৫ বছর মেয়াদি বিদ্যুৎ চুক্তিতে সম্মত হয়েছি। বাংলাদেশের কাছে আমাদের প্রস্তাবের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষের বিদ্যুৎ বাণিজ্যবিষয়ক পরিচালক প্রবাল অধিকারী বলেন, ‘নেপালের প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশ প্রথমে পাঁচ বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তি করতে চেয়েছিল। বিদ্যুৎ খাতের অনিশ্চয়তার কারণে দীর্ঘমেয়াদির পরিবর্তে স্বল্পমেয়াদি চুক্তিতে আগ্রহ দেখিয়েছিল ঢাকা। তবে শেষ পর্যন্ত ২৫ বছর মেয়াদি চুক্তি করতেই সম্মত হয় তারা।’

বর্তমানে দাম ছাড়া সব বিষয় নিয়ে দুই পক্ষ সম্মত হয়েছে বলেও জানিয়েছেন কুল মান ঘিসিং।

কাঠমান্ডু পোস্টের প্রতিবেদনে বলা হয়, নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ আসবে। এ বিষয়ে ভারত, বাংলাদেশ ও নেপালের মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদিত হওয়ার পর বিদ্যুৎ আমদানির চুক্তিটি স্বাক্ষরিত হবে।

বিদ্যুতের দাম চূড়ান্ত না হলেও এ বিষয়ে কিছুটা ধারণা দিয়েছেন কুল মান ঘিসিং। তিনি জানান, বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে বিদ্যুতের দাম নির্ধারণ নিয়ে আলোচনার পথ খোলা রেখেছে নেপাল।

তিনি বলেন, ‘বন্ধুত্বের নিদর্শন হিসেবে আমরা ভালো দাম প্রস্তাবের পরিকল্পনা করছি। কারণ চুক্তিটি দুই দেশের সরকারের মধ্যে হবে। বর্তমানে বাংলাদেশে বিদ্যুতের যে দাম রয়েছে সেটি বিবেচনায় নেওয়া যেতে পারে। তবে দাম এখনো নির্ধারিত হয়নি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে মার্কিন সেনা নিহত

বিরতিতে মঞ্চ মাতালেন জাস্টিন বিবার, শাকিরা ও বিটিএস সদস্যরা

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

আর্জেন্টিনাই ফুটবল ইতিহাসে সবচেয়ে কম সময়ের বিশ্ব চ্যাম্পিয়ন

২০ জুলাই / আজকের নামাজের সময়সূচি

কান্না থামাতে না পেরে সংবাদ সম্মেলন ছাড়লেন স্কালোনি

ছয়শ কোটি টাকার বেশি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত?

২০২৬ বিশ্বকাপে কে কোন পুরস্কার জিতলেন

মেসি সর্বকালের সেরা, তার জন্য গর্বিত হওয়া উচিত: স্কালনি

গোল্ডেন বুট এমবাপ্পের, বল-গ্লাভ স্পেনের দখলে; মেসি পেলেন কী

১০

ফাইনালে ১২০ মিনিট খেলে একটি শটও অন টার্গেটে নিতে পারেনি আর্জেন্টিনা

১১

আর্জেন্টিনার হারে বিয়ে আটকে গেল পরীমনির

১২

মেসির শেষ বিকেলে ইয়ামালের নতুন সূর্যোদয়

১৩

ফাইনালে এনজোর লাল কার্ডই কি ডোবাল আর্জেন্টিনাকে?

১৪

মেসি কাঁদলেন, কাঁদালেন শতকোটি ভক্তকে

১৫

মেসি-এমবাপ্পে নন, বিশ্বকাপের সেরা খেলোয়াড় রদ্রি

১৬

এমবাপ্পের নতুন ইতিহাস, মেসির স্বপ্ন ভেঙে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়

১৭

মেসিকে পেছনে ফেলে এবারও গোল্ডেন বুট এমবাপ্পের

১৮

ইতালির রেকর্ড ভাঙল ‘অপ্রতিরোধ্য’ স্পেন

১৯

এমিলিয়ানো মার্টিনেজকে পেছনে ফেলে গোল্ডেন গ্লাভস জিতলেন উনাই সিমন

২০
X