কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সহযোগীর ই-মেইল হ্যাক উত্তর কোরিয়ার

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

উত্তর কোরিয়া-দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এরমধ্যে গুরুতর অভিযোগ করেছে দক্ষিণ কোরিয়া। দেশটি উত্তর কোরিয়ার বিরুদ্ধে তাদের প্রেসিডেন্টের এক সহযোগীর ই-মেইল হ্যাকের অভিযোগ করেছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, প্রেসিডেন্টের কার্যালয় বিষয়টি নিশ্চিত করেছে। প্রেসিডেন্ট ইয়ন সুক ইয়োলের গত নভেম্বরে যুক্তরাজ্য সফরের সময় তার এক সহযোগীর ই-মেইল হ্যাক করা হয়।

কার্যালয় জানিয়েছে, দাপ্তরিক কাজের জন্য ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করার পর ওই সহযোগীর মেইলটি হ্যাক করা হয়।

স্থানীয় সংবাদমাধ্যম সরকারি এক উচ্চ পদস্থ কর্মকর্তার বরাতে জানিয়েছে, ই-মেইল হ্যাকের মাধ্যমে প্রেসিডেন্টের ট্রিপ শিডিউলের তথ্য হাতিয়ে নেওয়া হয়েছিল।

সংবাদমাধ্যম কুকমিন ইলবো জানিয়েছে, ই-মেইল হ্যাকের মাধ্যমে প্রেসিডেন্টের পাঠানো ম্যাসেজও হাতিয়ে নেওয়া হয়েছে। যদিও প্রেসিডেন্টের কার্যালয় মেইল হ্যাকের কথা বললেও কী ধরনের তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে তা তারা প্রকাশ করেনি।

ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সহযোগীদের কারোর ই-মেইল প্রথমবারের মতো সফলভাবে হ্যাক করতে পেরেছে।

এক বিবৃতিতে প্রেসিডেন্টের কার্যালয় জানিয়েছে, তাদের নিরাপত্তা ব্যবস্থাপনা হ্যাক করা হয়নি। কার্যালয় বিবিসিকে জানিয়েছে, কাজের জন্য বাণিজ্যিক ই-মেইল ব্যবহারের কারণে এ ধরনের ঘটনা ঘটেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১০

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১১

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

১২

গণপিটুনির শিকার ডিবি সদস্যরা অপহরণচেষ্টায় জড়িত, মামলার পর গ্রেপ্তার

১৩

‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা

১৪

গাইবান্ধায় রামের মূর্তি ‘অবমাননার’ প্রতিবাদে শাহবাগে মশাল মিছিল

১৫

অপতথ্য প্রচার নিয়ে বিবৃতি দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী

১৬

সন্ধ্যার পর ফুটপাত দখল, রাস্তা জুড়ে চলছে চোরাই পণ্যের হাট

১৭

মাজারে মদ-গাঁজার আসর বন্ধের নির্দেশ ডিসি সারওয়ারের

১৮

ফেনীতে ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

১৯

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

২০
X