কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

আবারও সাজা কমানোর প্রার্থনা করবেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ানএমডিবির মোটা অঙ্কের অর্থ তছরুপের মামলায় কয়েক দিন আগেই সাজা অর্ধেক কমানো হয় দেশটির সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের। তবে এতে সন্তুষ্ট না হওয়ায় আবারও সাজা কমানোর প্রার্থনা করার কথা জানিয়েছেন তিনি। বুধবার (৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে রয়টার্স।

নাজিবের আইনজীবী শাফি আবদুল্লাহ বলেছেন, আমার মক্কেল ন্যায়বিচার পাননি। সংবিধান অনুযায়ী যেভাবে কাজ করার কথা ছিল দেশের ক্ষমা বোর্ড সেভাবে কাজ করেনি। তাই আমার মক্কেল আবারও প্রার্থনা করার চিন্তা-ভাবনা করছেন।

ওয়ানএমডিবির অর্থ কেলেঙ্কারির ঘটনায় নাজিব ২০২২ সাল থেকে কারাগারে রয়েছেন। মালয়েশিয়ার সাবেক এ প্রধানমন্ত্রীকে ওয়ানএমডিবির কোটি কোটি টাকা আত্মসাতের মামলায় ২০২০ সালের ২৮ জুলাই ১২ বছরের কারাদণ্ড দেন আদালত। একই সময়ে তাকে ২১০ মিলিয়ন রিংগিত জরিমানা করা হয়।

তবে গত সপ্তাহে নাজিবের সাজা ১২ বছর থেকে কমিয়ে ছয় বছর করা হয়েছে। একই সঙ্গে তার জরিমানা ২১০ মিলিয়ন রিংগিত থেকে কমিয়ে ৫০ মিলিয়ন রিংগিত করা হয়েছে। ২০২৮ সালের আগস্টে তিনি জেল থেকে মুক্তি পাবেন। তবে এ জন্য তাকে জরিমানার সব অর্থ পরিশোধ করতে হবে। যদি অর্থ পরিশোধ না করতে পারেন তাহলে তাকে আরও এক বছর সাজা খাটতে হবে।

২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন নাজিব। ক্ষমতায় এসে দেশের অর্থনৈতিক উন্নতির জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে ওয়ান মালয়েশিয়ান ডেভেলপমেন্ট বেরহাদ বা ওয়ানএমডিবি গঠন করেন তিনি। পরে এ রাষ্ট্রীয় তহবিল থেকে ৪৫০ কোটি মার্কিন ডলার তছরুপের ঘটনা ঘটে। অর্থ আত্মসাতের সঙ্গে সাবেক এই প্রধানমন্ত্রী জড়িত বলে তদন্তে উঠে আসে। যদিও তিনি নিজেকে নির্দোষ দাবি করে আসছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুখবর দিলেন সামান্থা

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি; কমিটিও বিলুপ্ত

১০

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১১

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১২

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১৩

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১৪

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১৫

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৬

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৭

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৮

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৯

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

২০
X