কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৪, ০৪:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

রাখাইনের রাজধানী থেকে পালানোর হিড়িক

রাখাইনের একটি শহর। ছবি : সংগৃহীত
রাখাইনের একটি শহর। ছবি : সংগৃহীত

মিয়ানমারে জান্তার বিরুদ্ধে তুমুল প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছে বিদ্রোহীরা। গোষ্ঠীগুলোর হামলায় নাজেহাল জান্তা প্রশাসন। এবার জান্তা ও বিদ্রোহীদের হামলার ভয়ে রাখাইনের রাজধানী ছাড়ছে হাজার হাজার মানুষ। শুক্রবার (০১ মার্চ) নারিনজারা নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাখাইনের রাজধানী সিত্তের শহর ও গ্রামাঞ্চল থেকে হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছেন। বিদ্রোহী গোষ্ঠী আরাকান আমি (এএ) যেকোনো সময় শহরে হামলা চালাতে পারে এমন আশঙ্কায় তারা এলাকা থেকে পালাচ্ছেন।

স্থানীয় এক বাসিন্দা জানান, সিত্তে শহর আরাকান আর্মি যেকোনো সময় দখল করে নিতে পারে। মানুষের মাঝে এমন খবর ছড়িয়ে পড়েছে। এর ফলে তারা স্বাধীন অঞ্চলগুলোতে চলে যাচ্ছেন।

মিয়ানমারের রাজধানী ইয়াংগুন-সিত্তে মহাসড়কের আহ মিয়ান্ট কায়ুন মিন চং সেতু মাইন বিস্ফোরণের মাধ্যমে উড়িয়ে দিয়েছে দেশটির জান্তা প্রশাসন। আরাকান আর্মির সেনাদের সিত্তে শহরে প্রবেশ ঠেকাতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক অনেক বেড়ে গেছে।

স্থানীয় ওই বাসিন্দা বলেন, গুরেুত্বপূর্ণ এ সেতুটি উড়িয়ে দেওয়া মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের আটকে ফেলা হয়েছে। যুদ্ধ শুরু হলে মানুষ কিভাবে পালাবেন তা নিয়ে শঙ্কিত। এজন্য মানুষ এখন পালিয়ে যাচ্ছেন। তারা নিজেরাই এখন সময়ের সদ্বব্যবহার করছেন।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, কেবল সাধারণ মানুষ নয়, সেনাবাহিনীর সদস্যরাসহ সরকারি কর্মকর্তাদের পরিবারের লোকজনও শহর ছাড়ছেন।

সিত্তে শহরে বর্তমানে মোট বাসিন্দার এক তৃতীয়াংশ লোক অবস্থান করছেন। এরমধ্যে কেউ আর্থিকভাবে স্বচ্ছল নন আবার কেউ বৃদ্ধ আর বাকিরা নিজেদের মালামাল চুরি হওয়া নিয়ে চিন্তিত। পালিয়ে যাওয়া মানুষদের বেশিরভাগ নৌকা ব্যবহার করে অন্যত্র সরে গেছে। গুরুত্বপূর্ণ এ সেতুটির একপাশ থেকে অন্যপাশে যেতে জনপ্রতি ৫০ হাজার কিয়েট ব্যয় করতে হচ্ছে।

রাখাইনের অপর এক বাসিন্দা বলেন, জান্তা বাহিনী সাধারণ মানুষকে পালানোর ক্ষেত্রেও বাধা দিচ্ছেন। কারণ হিসেবে তিনি বলেন, আরাকান আর্মি হামলা চালালে সেনারা যাতে সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারে এজন্য তারা বাধার সৃষ্টি করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার: মন্ত্রিপরিষদ সচিব

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১০

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১১

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১২

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১৩

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৪

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৫

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৬

‘মেসি ঈশ্বরের উপহার’

১৭

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৮

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

১৯

ফুল ছিটিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানালেন চা শ্রমিকরা 

২০
X