কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

সামরিক খাতে বরাদ্দ কত বাড়াল চীন

চীনা সামরিক বাহিনী। ছবি : সংগৃহীত
চীনা সামরিক বাহিনী। ছবি : সংগৃহীত

দশকের পর দশক ধরে দুই অঙ্কের ঘরেই অবস্থান করেছে চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি। তবে সম্প্রতি মূল্যহ্রাস, আবাসন ও ঋণ সংকটের কারণে দেশটির অর্থনৈতিক গতিতে কিছুটা ভাটা পড়েছে। এমন জর্জরিত অবস্থার মধ্যেই ২০২৪ সালের জন্য টার্গেট নির্ধারণ করেছে বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশ চীন। নতুন এই লক্ষ্যমাত্রার মধ্যে অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা যেমন বলা হয়েছে তেমনি সামরিক বাজেট বাড়ানোর কথাও বলা হয়েছে।

আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা প্রায় ৫ শতাংশ নির্ধারণ করেছে চীন, যা গত কয়েক দশক ধরে দেশটির দুই অঙ্কের প্রবৃদ্ধির চেয়ে অনেক কম। আজ মঙ্গলবার চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেস (এনপিসি) আনুষ্ঠানিকভাবে এ লক্ষ্যমাত্রা উন্মোচন করেছে।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং বলেন, একটি স্থিতিশীল, স্বচ্ছ ও ধারণা করা যায় এমন পরিবেশ তৈরি করার জন্য আমাদের জনগণের কাছে নীতিগুলোকে সুনির্দিষ্ট উপায়ে পৌঁছে দিতে হবে। কর সংস্কার, প্রযুক্তিগত উদ্ভাবন বৃদ্ধি, অভ্যন্তরীণ ভোগ বৃদ্ধি, বেসরকারি বিনিয়োগের বাধা দূর করে এবং বিশেষ সরকারি বন্ডে ১৩৯ বিলিয়ন ডলার ইস্যুকরণসহ প্রবৃদ্ধি নিশ্চিতে কাজ করবে বেইজিং।

তিনি বলেন, আমাদের সবচেয়ে খারাপ পরিস্থিতি সম্পর্কে দূরদৃষ্টি হারানো উচিত হবে না। একই সঙ্গে সব ঝুঁকি ও চ্যালেঞ্জের জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সরকার এক কোটি ২০ লাখ নতুন শহুরে কর্মসংস্থান সৃষ্টি করবে। দেশের বেকারত্বের হার সাড়ে ৫ শতাংশের মধ্যে রাখা হবে। চীনের সামরিক বাজেট ৭ দশমিক ২ শতাংশ বৃদ্ধি করে ১ দশমিক ৬৬ ট্রিলিয়ন ইউয়ান (২৩১.৪ বিলিয়ন ডলার) করা হবে।

সামরিক খাতে খরচের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীন। আর প্রথম স্থানে যুক্তরাষ্ট্র। তবে সেনা সংখ্যার দিক থেকে মার্কিন সেনাবাহিনীর চেয়ে এগিয়ে চীনা পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)।

সোমবার এনপিসির মুখপাত্র লু কিনজিয়ান বলেছেন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ সুরক্ষায় প্রতিরক্ষা বাজেটে যৌক্তিক প্রবৃদ্ধি বজায় রাখবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১০

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১১

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১২

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৩

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৪

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৫

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৬

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

১৭

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১৮

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১৯

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

২০
X