বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

গাজায় নিহত সাংবাদিকের আপডেট তালিকা প্রকাশ

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই। বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন বাহিনী কোনো ধরনের আন্তর্জাতিক নিয়ম-কানুন না মেনে হত্যাযজ্ঞ অব্যাহত রেখেছে। তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না সাংবাদিকরাও। একের পর এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সাংবাদিকের লাশ পড়ছে গাজায়। সে সংখ্যাটি ২ শতাধিক ছাড়িয়েছে অনেক আগেই।

সর্বশেষ এক পরিসংখ্যানে গাজার মিডিয়া অফিস জানিয়েছে, গাজায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৩১-এ পৌঁছেছে। এ বরাতে আলজাজিরা বুধবার (২৩ জুলাই) এক প্রতিবেদন প্রকাশ করে।

গাজার সরকারি মিডিয়া অফিস এ তালিকায় নতুন করে নিহত দুই ফিলিস্তিনি সাংবাদিক তামের আল-জা’আনিন এবং ওয়ালা আল-জাবারিকে অন্তর্ভুক্ত করেছে। ইসরায়েলিরা তাদের ঠান্ডা মাথায় হত্যা করেছে বলে অভিযোগ। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে উপত্যকায় নিহত গণমাধ্যম কর্মীর সংখ্যা ২৩১ জনে দাঁড়িয়েছে।

টেলিগ্রামে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, আল-জা’আনিন বিভিন্ন মিডিয়া সংস্থার একজন ফটোসাংবাদিক ছিলেন। অন্যদিকে আল-জাবারি বেশ কয়েকটি মিডিয়া আউটলেটের সঙ্গে সংবাদপত্রের সম্পাদক হিসেবে কাজ করতেন।

গাজার সরকারি মিডিয়া অফিস ইসরায়েলি দখলদারত্বের মাধ্যমে ফিলিস্তিনি সাংবাদিকদের পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু, নির্যাতন এবং হত্যার তীব্র নিন্দা জানিয়েছে।

এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন। মঙ্গলবার (২২ জুলাই) এক ভাষণে তিনি বলেন, ‘গাজায় ইসরায়েলের সহিংসতা এমন মাত্রায় পৌঁছেছে, যা নাৎসি অপরাধকেও ছাড়িয়ে গেছে।’

যখন গাজার মানবিক পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে তখন এরদোয়ান এ মন্তব্য করেন। বর্তমানে ইসরায়েলের অব্যাহত বিমান হামলা ও অবরোধের ফলে খাদ্য, পানি ও চিকিৎসাসেবা থেকে বঞ্চিত লাখো মানুষ চরম সংকটে।

তার মন্তব্য গাজায় যুদ্ধবিরতি ও ত্রাণ সহায়তা পৌঁছাতে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X