বগুড়া ব্যুরো
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০৪:৫২ পিএম
অনলাইন সংস্করণ

বগুড়ায় চাঞ্চল্যকর আনারুল হত্যার ২৩ বছর পর একজনের যাবজ্জীবন

জেলা জজ আদালত, বগুড়া। ছবি : কালবেলা
জেলা জজ আদালত, বগুড়া। ছবি : কালবেলা

বগুড়ার শিবগঞ্জে চাঞ্চল্যকর আনারুল ইসলাম হত্যা মামলার একমাত্র আসামি আজিজার রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ হত্যাকাণ্ডের রায়ে একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে, যার বৃহৎ অংশ নিহতের পরিবার পাবে।

২৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়েছেন আদালত।

বুধবার (২৩ জুলাই) বিকেলে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৭ এর বিচারক রাজু আহমেদ এ রায় ঘোষণা করেন। আদালতের অতিরিক্ত পিপি আজাদ হোসেন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০০২ সালের ১ জুন রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা আনারুল ইসলাম তার ভগ্নিপতির বাড়িতে যাচ্ছিলেন। কৃষ্ণপুর গ্রামের নজরুল ইসলামের বাড়ির উঠানে পৌঁছামাত্র পূর্বশত্রুতার জেরে ওত পেতে থাকা আজিজার রহমান তাকে আকস্মিকভাবে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত আনারুল মাটিতে লুটিয়ে পড়লে তার আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় স্থানীয়রা রক্তমাখা ছোরাসহ আজিজারকে হাতেনাতে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন।

ঘটনার পর থেকেই মামলার বিচারিক কার্যক্রম চলছিল। তবে সাক্ষীদের নিয়মিত হাজিরা না দেওয়ায় বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতায় পড়েছিল। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর, অবশেষে এ মামলার চূড়ান্ত রায় ঘোষণা করা হলো।

আদালতের অতিরিক্ত পিপি আজাদ হোসেন তালুকদার জানান, আদালতের রায়ে আসামি আজিজার রহমানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়। এ অর্থ অনাদায়ে তাকে আরও এক বছর কারাভোগ করতে হবে।

আদালতের নির্দেশনা অনুযায়ী, জরিমানার ৯০ হাজার টাকা নিহত আনারুল ইসলামের পরিবারকে প্রদান করা হবে এবং অবশিষ্ট ১০ হাজার টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা পড়বে। এ রায় ভুক্তভোগী পরিবারকে কিছুটা হলেও বিচারিক স্বস্তি এনে দিল।

কালবেলা/এসওআর/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১০

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১১

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১২

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৩

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৪

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৫

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৬

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৭

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৮

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৯

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

২০
X