কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৫, ০৪:৪২ পিএম
অনলাইন সংস্করণ

গুলিস্তানে ককটেলসহ নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্য গ্রেপ্তার

মেহেদী হাসান ফাহিম (৩০) ও আরিফুর রহমান রাজা (৩০)। ছবি : সংগৃহীত
মেহেদী হাসান ফাহিম (৩০) ও আরিফুর রহমান রাজা (৩০)। ছবি : সংগৃহীত

রাজধানীর গুলিস্তান থেকে ককটেলসহ নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে গুলিস্তান থেকে তাদের গ্রেপ্তার করে পল্টন মডেল থানা পুলিশ।

বুধবার (২৩ জুলাই) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন জোনের সহকারী কমিশনার (এসি) হুসাইন মুহাম্মদ ফারাবী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন

গ্রেপ্তাররা হলেন- মেহেদী হাসান ফাহিম (৩০) ও আরিফুর রহমান রাজা (৩০)। এর মধ্যে ফাহিম ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহসভাপতি। তিনি চৌদ্দগ্রামের পাতুড্ডার আতিকুর রহমানের ছেলে। তিনি কদমতলী মোহাম্মদবাগের ফকির চাঁন বাড়ি এলাকায় থাকতেন। আর রাজা বাকেরগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য। তিনি বরিশালের বাকেরগঞ্জ থানার রাজাপুর গ্রামের মো. আলতাব মোল্লার ছেলে। তিনি লালবাগ থানার দরি আঙ্গুর লেনে থাকতেন।

এসি ফারাবী আরও বলেন, পল্টন থানার একটি দল ছিনতাই প্রতিরোধ, ওয়ারেন্ট তামিল এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যদের গ্রেপ্তারে অভিযান করছিলেন। এ সময় বিস্ফোরণ ঘটানোর সময় হাতেনাতে দুটি অবিস্ফোরিত ককটেলসহ ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে বিস্ফোরক দ্রব্য বহন করছিল তারা। এর আগেও এমন কয়েকটি ঘটনা ঘটেছে। এছাড়া সচিবালয়ে ঘটনার পর তার আশপাশেই এসবের আনাগোনা হচ্ছে বলে ধারণা করছি।

থানা সূত্রে জানা যায়, তারা ছাত্রলীগের সিনিয়র নেতাদের নির্দেশে গুলিস্তানসহ ঢাকার বিভিন্ন স্থানে ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত বলে প্রাথমিকভাবে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে পল্টন মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১০

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১১

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১২

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৩

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৪

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১৫

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১৬

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৭

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৮

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৯

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

২০
X