কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৪, ১০:২৬ পিএম
অনলাইন সংস্করণ

সিরিয়ায় জঙ্গি হামলায় নিহত ১১

হামলার পর বিধ্বস্ত এলাকা। ছবি : এএফপি
হামলার পর বিধ্বস্ত এলাকা। ছবি : এএফপি

সিরিয়ায় জঙ্গি হামলা চালিয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন। রোববার (২৪ মার্চ) ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসী সংগঠন আইএস সিরিয়ার উত্তরাঞ্চলের মরুভূমিতে ট্রাফল সংগ্রহের সময় এ হামলা চালিয়েছে। এতে এ হতাহতের ঘটনা ঘটেছে।

সিরিয়ার অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানিয়েছে, উত্তর সিরিয়ার রাকা প্রদেশের আইএস যোদ্ধারা গাড়ি দিয়ে যাওয়ার সময় বোমার বিস্ফোরণ ঘটায়। এতে মরুভূমিতে থাকা ট্রাফল সংগ্রহকারীদের মধ্যে ১১ জন নিহত হন। বিস্ফোরণের পর হামলাকারীরা গুলিও চালায়। বাসিন্দাদের মধ্যে এখনো অনেকে নিখোঁজ রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

সিরিয়ার অভ্যন্তরে ব্রিটেনভিত্তিক এ পর্যবেক্ষক প্রতিষ্ঠান জানিয়েছে, হামলাকারীরা আরও অনেক ব্যক্তিকে অপহরণ করেছে। ২০১৪ সাল থেকে আইএস সিরিয়ার বিশাল একটি অংশ নিয়ন্ত্রণ করে আসছে।

এর আগে চলতি মাসের শুরুতে সিরিয়ার রাকার একটি এলাকায় মরুভূমিতে ট্রাফল সংগ্রহের সময় ১৯ জন নিহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ যুবকের

সন্ধ্যার মধ্যে দেশের যেসব অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা

আটকে পড়া প্রবাসীদের সুখবর দিল আমিরাত

সমালোচকদের তীরে বিদ্ধ রোনালদোর পাশে ঢাল হয়ে দাঁড়ালেন বোন

নিউইয়র্কের রাস্তায় ‘অচেনা’ পর্যটক বেশে বিশ্বকাপে ঝড় তোলা হালান্ড!

নাইজারের বৃহত্তম বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত ৩৫

বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে জামায়াতের মামলা

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংর্ঘষ, নিহত বেড়ে ৩

কোরিয়াকে হারিয়ে সবার আগে নকআউটে মেক্সিকো

বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান কত?

১০

দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা একাদশে বড় পরিবর্তনের আভাস

১১

রয়টার্সের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্যের নতুন সমীকরণ, উদ্বিগ্ন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলো

১২

চুক্তিতে পৌঁছাতে ট্রাম্প মরিয়া ছিলেন, দাবি মোজতবা খামেনির

১৩

দেশের বাজারে আজ স্বর্ণের দাম কত?

১৪

যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে কঠোর জবাবের হুঁশিয়ারি ইরানের

১৫

মারাত্মক ট্যাকলে পা ভেঙে ছাড়লেন মাঠ, খেলোয়াড়ের আর্তনাদে কাঁদল স্টেডিয়াম

১৬

৩৩ টন সরকারি চালসহ গোডাউন মালিক আটক

১৭

সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট, হোয়াইট হাউসের নতুন ঘোষণা

১৮

যুবদল নেতাকে বেধড়ক মারধর, স্বেচ্ছাসেবক দল নেতাকে অব্যাহতি

১৯

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

২০
X