কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৪, ১১:৫৯ এএম
অনলাইন সংস্করণ

নাইপিদোয় সামরিক ঘাঁটিতে বিদ্রোহীদের হামলা

জেটিতে জান্তার সেনারা। ছবি : সংগৃহীত
জেটিতে জান্তার সেনারা। ছবি : সংগৃহীত

মিয়ানমারের রাজধানী নাইপিদোয় জান্তার সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে বিদ্রোহীরা। বৃহস্পতিবার (০৪ এপ্রিল) ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মিয়ানমারের জান্তাবিরোধী গোষ্ঠীগুলোর জোট দ্য ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) রাজধানীতে ড্রোন হামলার দাবি করেছে। তবে তারা ড্রোন, অস্ত্র বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি।

এনইউজি এক বিবৃতিতে জানিয়েছে, সামরিক বাহিনীর সদর দপ্তর ও বিমানঘাঁটিকে নিশানা করে রাজধানীতে ড্রোন হামলা হয়েছে। প্রাথমিকভাবে এতে হতাহতের ঘটনাও ঘটেছে।

জোটের নাইপিডে শাখার এক মুখপাত্র জানান, প্রতিরক্ষা বিভাগের নির্দেশে পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) এ হামলা চালিয়েছে।

দেশটির জান্তাবিরোধী গণতান্ত্রিক ও সশস্ত্র গোষ্ঠীগুলোর জোট ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (নাগ) এ হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, নাইপিদোয় মিয়ানমারের বিমান বাহিনীর হেড কোয়ার্টার ও ঘাঁটিকে লক্ষ্য করে বৃহস্পতিবার ২৯টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়।

হামলার বিষয়ে জানতে জান্তা বাহিনীর মুখপাত্রদের সঙ্গে বিবিসি, রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম যোগাযোগ করেছে। তবে এ বিষয়ে তারা কথা বলতে রাজি হননি।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই সামরিক কর্মকর্তা বিবিসিকে বলেন, সেনারা সাতটি ড্রোন ভূপাতিত করেছে। এ ছাড়া একটি ড্রোন আঘাত হানার আগেই বিমান ঘাঁটির রানওয়েতে আছড়ে পড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রীমঙ্গলে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী

দেশে প্রথমবার ‘ফ্রি ট্রেড জোন’ করতে যাচ্ছে সরকার : মন্ত্রিপরিষদ সচিব

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

জনসম্মুখে জবাবদিহিতা প্রতিষ্ঠা করলেন নৌ প্রতিমন্ত্রী

সাড়ে ৬ কোটি টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

সিজেপির প্রতিষ্ঠাতাকে চড়, আটকরা মুক্তির পর পেলেন ফুলেল অভ্যর্থনা

‘আমরাই ইনস্টাগ্রামে সবচেয়ে বিখ্যাত জুটি’, মোদিকে মেলোনি

বৈরী আবহাওয়া উপেক্ষা করে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে মানুষের ঢল

খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে দশম শ্রেণির ছাত্রকে হাতুড়িপেটা 

বগুড়ায় নবগঠিত চার ইউনিয়নে প্রশাসক নিয়োগে নাম প্রস্তাব

১০

পুশ-ইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১১

মহাসড়কে বিমান বিধ্বস্ত, উদ্ধারে ছুটে আসেন পথচারীরা

১২

তরুণকে টহল পুলিশের গুলি : ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

১৩

তিন শতকের সাক্ষী চট্টগ্রামের কাঞ্চননাথ শিব মন্দির

১৪

আর্জেন্টিনার দীর্ঘদিনের অভিশাপ কাটালেন মেসি

১৫

জাপানে নিরাপত্তা জোরদারে নতুন আইন কার্যকর

১৬

হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং

১৭

‘মেসি ঈশ্বরের উপহার’

১৮

ইতিহাসে মাছ উৎপাদনে রেকর্ড, চাষের মাছই প্রধান ভরসা

১৯

৬ টুকরো করে শিশু আয়াত হত্যা, আসামির মৃত্যুদণ্ড

২০
X