কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০১:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

কম্বোডিয়ায় সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, ২০ সেনা নিহত

বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ঘাঁটি। ছবি : সংগৃহীত
বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ঘাঁটি। ছবি : সংগৃহীত

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ কম্বোডিয়ায় একটি সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ২০ সেনা নিহত হয়েছেন। রোববার (২৮ এপ্রিল) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটির প্রধানমন্ত্রী হুন মানেত জানান, কম্বোডিয়ার পশ্চিমাঞ্চলের একটি সামরিক ঘাঁটিতে গোলাবারুদের বিস্ফোরণ ঘটেছে। শনিবার বিকেলে ঘাঁটিটিতে এ বিস্ফোরণ ঘটে। ঘাঁটিটি কাম্পং স্পিউ প্রদেশে অবস্থিত। এতে ২০ সেনা নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও বেশ কয়েকজন সেনা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, বিস্ফোরণে হতাহতের ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। যদিও তিনি ঘটনার বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানাননি।

হুন মানেত বলেন, সরকার নিহত সেনাদের শেষকৃত্যের খরচ দেবে। এ ছাড়া হতাহত সেনাদের সকলকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের ঘোষণা অনুসারে নিহত সেনাদের প্রত্যেকের পরিবারকে ২০ হাজার ডলার প্রদান করা হবে। এ ছাড়া আহত সেনাদের প্রত্যেককে ৫ হাজার ডলার দেওয়া হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্ফোরণের একটি ফুটেজ ছড়িয়ে পড়েছে। এতে একাধিক বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। স্থানীয় সময় বিকাল ৩টার দিকে এ বিস্ফোরণ ঘটে। যদিও ওই বিস্ফোরণের ফুটেজের সত্যতা যাচাই করতে পারেনি সংবাদমাধ্যম বিবিসি।

কম্বোডিয়ার সেনাবাহিনী জানিয়েছে, গোলাবারুদের গুদামে বিস্ফোরণে একটি অস্ত্রবোঝাই ট্রাকও ধ্বংস হয়ে গেছে। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, বিস্ফোরণে একটি অফিস ভবন ও আশপাশের ব্যারাক ধ্বংস হয়ে গেছে। এ ছাড়া এ ঘটনায় আশপাশের ২৫টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেসির বাবার মৃত্যুর গুঞ্জন, বিপর্যস্ত আর্জেন্টাইন তারকা

কারা হেফাজতে চিকিৎসাধীন যুবদল কর্মীর মৃত্যু

শেষ ২৩ মিনিটে ৫ গোলের ঝড়, বসনিয়াকে উড়িয়ে দিল সুইজারল্যান্ড

বিএনপির দুগ্রুপের সংঘর্ষ, নারীসহ আহত ৫

ছুটির দিনে রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আজকের নামাজের সময়সূচি

জিয়াউর রহমানের খনন করা সেই স্বনির্ভর খাল পুন:খননে ‘অনিয়ম’

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আশঙ্কা

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

১০

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

১১

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

১২

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

১৩

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

১৪

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

১৫

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

১৬

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

১৭

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১ শতাংশ

১৮

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১৯

আবারও দেশে ভূমিকম্প

২০
X