কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৯ মে ২০২৪, ০৭:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ইরানে বিরল ‘মাছবৃষ্টি’, আকাশ থেকে পড়ছে জীবিত মাছ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারী বর্ষণের সঙ্গে উপর থেকে পড়ছে মাছ। বাতাসের সঙ্গে উড়ে আসছে এগুলো। কিছু মাছ এখনও জীবিত। মাটিতে পড়ে ছটফট করছে। হ্যাঁ! মাছবৃষ্টি। সম্প্রতি এ ঘটনার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সোমবার অবাক করা এ ঘটনার সাক্ষী হয়েছেন ইরানের ইয়াসুজ অঞ্চলের বাসিন্দারা। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বৃষ্টির সঙ্গে রাস্তায় পড়া মাছগুলো কুড়িয়ে নিচ্ছেন মানুষজন।

স্থানীয় পৌর প্লাজার কাছ থেকে এক ব্যক্তির করা ভিডিওতে দেখা যায়, রাস্তায় ছড়িয়ে রয়েছে বেশ কিছু মাছ। এর মধ্যেই উপর থেকে পড়ছে আরও। ভিডিওকারী ব্যক্তি নিজেই মাটি থেকে একটি মাছ তুলেছেন, সেটি নড়াচড়া করছে।

অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন এ ঘটনায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটি ঘটে যখন একটি টর্নেডো সমুদ্রের পানির ওপর দিয়ে যায়। টর্নেডোর প্রচণ্ড শক্তি পানির সঙ্গে ব্যাঙ, কাঁকড়া বা মাছ তুলে অনেক উচ্চতায় নিয়ে যায়। এরপর সেগুলো কোনো জায়গায় বৃষ্টির সঙ্গে নিচে এসে পড়ে। ইরানেও তাই হয়েছে।

মাছবৃষ্টির ঘটনা এই প্রথম নয়। এর আগে ২০২২ ও ২০১৭ সালে যুক্তরাষ্ট্রের টেক্সারকানা ও ক্যালিফোর্নিয়ার অরভিলেও মাছবৃষ্টি হয়েছে। সূত্র : ইন্ডিয়ানএক্সপ্রেস

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১০

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১১

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১২

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৩

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৪

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৫

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৬

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৭

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৮

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৯

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

২০
X