কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৪, ১০:৩৫ এএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় ৬০ জনের মৃত্যু

গত কয়েক সপ্তাহ ধরে বাঘলান প্রদেশের পাঁচটি জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে।
গত কয়েক সপ্তাহ ধরে বাঘলান প্রদেশের পাঁচটি জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে।

আফগানিস্তানের উত্তরাঞ্চলে আকস্মিক বন্যায় কমপক্ষে ৬০ জন মারা গেছেন এবং ১০০ জনের মানুষ বেশি আহত হয়েছেন। শনিবার (১১ মে) দেশটির ক্ষমতাসীন তালেবান সরকারের কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে বিবিসি।

বাঘলান প্রদেশের পাঁচটি জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিপতে কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছে। এ ছাড়া আরও দুটি ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। তাই মৃতের এই সংখ্যা আরও বাড়তে পারে।

গত কয়েক সপ্তাহে আফগানিস্তানে অস্বাভাবিকভাবে ভারী বৃষ্টিপাত হয়েছে। গত এপ্রিলের মাঝামাঝি থেকে বন্যায় ১০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি বিবিসিকে বলেছেন, যারা মারা গেছেন তারা বাঘলান প্রদেশের বোরকা জেলার বাসিন্দা। দুই শতাধিক মানুষ বন্যায় পানিবন্দি হয়ে পড়েছেন।

এর আগে এই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছিলেন, বাঘলানে হেলিকপ্টার পাঠানো হয়েছে। তবে রাতের অন্ধকারে দেখার মতো যন্ত্র না থাকায় সেই অভিযান সফল না-ও হতে পারে। বাঘলান আফগান রাজধানী কাবুলের সরাসরি উত্তরে অবস্থিত।

এদিকে স্থানীয় কর্মকর্তা হেদায়তুল্লাহ হামদর্দ বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, সেনাবাহিনীসহ জরুরি কর্মীরা কাদা ও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের সন্ধান করছেন।

এর আগে গত মাসে দেশটির পশ্চিমে বন্যায় কয়েক ডজন লোক মারা যায়। এ ছাড়া প্রায় দুই হাজার ঘরবাড়ি, তিনটি মসজিদ ও চারটি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছিল

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আ. লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১০

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১১

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১২

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৩

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৪

নামাজরত মুসল্লির মৃত্যু

১৫

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৬

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৭

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৮

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৯

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

২০
X