কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ মে ২০২৪, ০৭:৪৪ পিএম
আপডেট : ১১ মে ২০২৪, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় দুই শতাধিক মানুষের প্রাণহানি

আফগানিস্তানে বন্যাদুর্গত একটি এলাকা। ছবি : সংগৃহীত
আফগানিস্তানে বন্যাদুর্গত একটি এলাকা। ছবি : সংগৃহীত

আফগানিস্তানে আকস্মিক বন্যা হয়েছে। এতে একদিনে অন্তত দুই শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। শনিবার (১১ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এএফপিকে জানিয়েছে, শুক্রবার আফগানিস্তানের বাঘলানে অস্বাভাবিক ভারী বৃষ্টি হয়েছে। এতে করে অঞ্চলটিতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। বন্যার প্রভাবে কয়েক হাজার বাড়িঘর ধ্বংস এবং অন্তত দুই শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। তবে এতে আরও হতাহতের আশঙ্কা রয়েছে।

আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, কেবল বাঘলানে দেড় হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হয়ে গেছে। এছাড়া সেখানে শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে। অন্যদিকে তালেবান প্রশাসনের পক্ষ থেকে ৬২ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করা হয়েছে।

বাঘলান ছাড়াও আফগানিস্তানের আরও কয়েকটি প্রদেশে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা হয়েছে। দেশটির সরকার জানিয়েছে, বন্যায় উত্তরাঞ্চলের তাকহার প্রদেশে ২০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এদিনের বৃষ্টির ফলে বাদাকশান, ঘোর এবং পশ্চিমাঞ্চলের হেরাতেও বিভিন্ন অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে গত শীতের মওসুমটি ছিল শুষ্ক। ফলে বৃষ্টির পানি পর্যাপ্ত আকারে শুষে নিতে পারছে না মাটি। দেশটিতে জলাবায়ু পরিবর্তনের ব্যাপক হুমকিতে ছিল। যার ফল এখন বাস্তবে দেখা মিলছে।

পৃথিবীর অন্যতম দরিদ্র দেশ আফগানিস্তান। বিজ্ঞানীদের মতে, দেশটি এত বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত নয়। গত চার দশক ধরে দেশটি যুদ্ধিবিগ্রহে বিধ্বস্ত ছিল। ফলে অর্থনীতি অনেকটা দুর্বল।

আফগানিস্তান পৃথিবীর অন্যতম একটি গরিব দেশ। বিজ্ঞানীদের মতে, এমন বড় প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার জন্য দেশটি প্রস্তুত নয়। গত চার দশক আফগানিস্তানে যুদ্ধবিগ্রহ লেগে ছিল। এ কারণে দেশটির অর্থনীতি অন্যান্য দেশের তুলনায় অনেকটাই দুর্বল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১০

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১১

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১২

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৩

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৪

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৫

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৬

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৭

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

১৮

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১৯

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

২০
X