কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৪, ০৬:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

পার্লামেন্টে এমপিদের মধ্যে তুমুল মারামারি

পার্লামেন্টে এমপিদের মারামারি। ছবি : রয়টার্স
পার্লামেন্টে এমপিদের মারামারি। ছবি : রয়টার্স

পার্লামেন্টে বিভিন্ন সংস্কার বিল নিয়ে সংসদ সদস্যদের মধ্যে উত্তেজনা প্রায়েই দেখা দেয়। তবে সেসব উত্তেজনা কেবল যুক্তিতর্কে সীমাবদ্ধ থাকে। এবার সামনে এসেছে বিচিত্র ঘটনা। পার্লামেন্টে মারামারিতে জড়িয়েছেন এমপিরা। শনিবার (১৮ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের পার্লামেন্টে সংস্কার বিল নিয়ে এমপিদের মধ্যে মারামারি হয়েছে। স্বশাসিত দ্বীপটির বিরোধীদলের এমপিরা পার্লামেন্ট সদস্যদের আরও ক্ষমতা দেওয়ার জন্য বিল উত্থাপন করেছিলেন। তবে এ বিল আটকে দেওয়ার চেষ্টা করে ক্ষমতাসীন দল। এ নিয়ে দুই দলের মধ্যে মারামারি লেগে যায়।

পার্লামেন্টে এমপিদের মারামারির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, নতুন সংস্কার প্রস্তাব নিয়ে ভোট শুরুর আগে কয়েকজন এমপি পার্লামেন্ট কক্ষের বাইরে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় একে অন্যকে ধাক্কা দেন। এরপর তারা স্পিকারের আসনের চারপাশ ঘিরে ধরেন। এ সময় কেউ কেউ টেবিলের ওপর উঠে পড়েন। আবার কেউ কেউ সহকর্মীদের ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১০

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১১

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১২

মমতাজের জামিন বহাল

১৩

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৪

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৫

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

১৬

শব্দদূষণ নিয়ন্ত্রণে ২৯ হাজারের বেশি মামলা, প্রায় ২ কোটি টাকা জরিমানা

১৭

বেসরকারি শিক্ষকদের বদলিতে তথ্য এন্ট্রির সময় বাড়ল

১৮

চৈতালীকে গ্রেপ্তার ও আইনজীবী সনদ বাতিলের দাবি হেফাজতের

১৯

প্রশ্নপত্রে নেই সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম, শিক্ষার্থীদের বিক্ষোভ

২০
X