কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৩, ১১:২৯ এএম
আপডেট : ১১ জুন ২০২৩, ১১:৩১ এএম
অনলাইন সংস্করণ

কাজাখস্তানে বজ্রপাত থেকে দাবানল, ১৪ জনের মৃত্যু

কাজাখস্তানের বনে দাবানল নেভাতে কাজ করছেন এক হাজারের বেশি মানুষ। পুরোনো ছবি : সংগৃহীত
কাজাখস্তানের বনে দাবানল নেভাতে কাজ করছেন এক হাজারের বেশি মানুষ। পুরোনো ছবি : সংগৃহীত

কাজাখস্তানের একটি বনে দাবানলে ১৪ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলের বনে এ ঘটনা ঘটে। মধ্য এশিয়ার এই দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে দাবানলের ঘটনায় এটিই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার বজ্রপাতের মাধ্যমে বড় ধরনের এ দাবানল শুরু হয়।

জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয় গতকাল শনিবার জানিয়েছে, এরই মধ্যে ৩১৬ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে উচ্চ তাপমাত্রা এবং বাতাসের দিক পরিবর্তন সত্ত্বেও পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং বাড়িঘর নিরাপদে রয়েছে।

মন্ত্রণালয়টি এক বিবৃতিতে জানিয়েছে, ‘এখন পর্যন্ত মোট ১৪ জনের মরদেহ পাওয়া গেছে।’ এর আগে মন্ত্রণালয় জানিয়েছিল, দাবানলে ৬০ হাজার হেক্টর জমি পুড়ে গেছে। আটকে পড়া বন কর্মকর্তা ও কর্মীদের সন্ধান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা।

এদিকে আগুন নেভানোর কাজে অংশ নিয়েছেন এক হাজারের বেশি মানুষ। তাদের বেশিরভাগ প্রতিরক্ষা ও জরুরি পরিস্থিতিবিষয়ক মন্ত্রণালয়ের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১০

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১১

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

১২

বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রয়াত কারিনা কায়সার

১৩

জয়া আহসানের নতুন সিনেমা মুক্তির ঘোষণা

১৪

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

১৫

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

১৬

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

১৭

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

১৮

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

১৯

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

২০
X