বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুন ২০২৪, ০২:২৯ এএম
আপডেট : ০৫ জুন ২০২৪, ০৯:১১ এএম
অনলাইন সংস্করণ

অযোধ্যার সেই আসনে হারল বিজেপি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নির্বাচনকে সামনে রেখে বছরের শুরুতে অযোধ্যায় রামমন্দির উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রামমন্দিরকে কেন্দ্র করে মোদি অযোধ্যা তো বটে সারা দেশেই ঝড় তুলবেন বলে সবাই আশা করেছিল; কিন্তু সবাইকে অবাক করে, অযোধ্যা লোকসভার সে আসনেই হেরে গেছে বিজেপি।

প্রাচীন স্থাপনা বাবরি মসজিদ ভেঙে রামমন্দির যে স্থানে গড়ে তোলা হয়েছে, অযোধ্যার সেই ফয়জাবাদে হেরে গেছেন ক্ষমতাসীন বিজেপির প্রার্থী। বিজয়ী হয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী অবধেশ প্রসাদ।

এ আসনে বিজেপি নেতা লালু সিং হার স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, ‘আমরা নিজেদের সম্মানটা ধরে রাখতে পারলাম না।’ চলতি বছরের জানুয়ারিতে জাঁকজমকপূর্ণভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন ও বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করেন। অনুষ্ঠানটি ভারতের বিভিন্ন টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়েছিল।

এ ছাড়া, বিভিন্ন মন্দিরের পাশাপাশি বিজেপির কার্যালয়গুলোয় বড় পর্দায় এই অনুষ্ঠান দেখানো হয়েছিল। নির্বাচনের আগে এখানে যখন রামমন্দির প্রতিষ্ঠা করা হয়, তখন বিশ্লেষকরা বলেছিলেন, নির্বাচনে ভোটার টানতেই এই সময়ে মন্দির উদ্বোধন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১০

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১১

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১২

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৩

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৫

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৬

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৭

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৮

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৯

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০
X