মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৪, ০৮:৫৩ এএম
অনলাইন সংস্করণ

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া

ভূমিকম্প। প্রতীকী ছবি
ভূমিকম্প। প্রতীকী ছবি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে রাশিয়া। স্থানীয় সময় রোববার (১৮ আগস্ট) সকালে রাশিয়ার দূর-পূর্বাঞ্চলের কামচাতকা উপদ্বীপে এ ভূমিকম্প আঘাত হেনেছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, উপদ্বীপে সাত দশমিক শূন্যমাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।

স্থানীয় জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পে অঞ্চলের রাজধানী পেত্রোপাভলোস্ক-কামচাতস্কি এবং উপকূলীয় এলাকা কেঁপে উঠেছে।

টেলিগ্রামে জরুরি মন্ত্রণালয়ের আঞ্চলিক শাখা জানিয়েছে, উদ্ধারকর্মী এবং ফায়ার ফাইটার্সের অপারেশনাল দল সেখানে অভিযান চালাচ্ছে। ভূমিকম্পে কোনো ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা তা তারা খতিয়ে দেখছে। এখনো বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।

মার্কিন ভূতত্ত্ব জরিপ সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টার দিকে এটি আঘাত হেনেছে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পেত্রোপাভলোস্ক-কামচাতস্কি থেকে ৯০ কিলোমিটার পূর্বে মাটির ৫০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর মার্কিন সুনামি সতর্কতা কেন্দ্র সুনামির সতর্কতা জারি করেছিল। তবে এ আশঙ্কা কেটে গেছে।

জানা গেছে, এটি ভূমিকম্পন প্রবণ এলাকা; যেটি রিং অব ফায়ারের পাশে এলাকাটি অবস্থিত। এলাকাটিতে এক ডজনের বেশি সক্রিয় আগ্নেয়গিরি সক্রিয় রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১০

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১১

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১২

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৩

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৪

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৫

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১৬

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১৭

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৮

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৯

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

২০
X