কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩, ০৫:২৮ পিএম
অনলাইন সংস্করণ

ফ্রান্সে শিশুসহ ১৭ জনের জীবন বাঁচালেন মুসলিম যুবক 

একাই শিশুসহ ১৭ জনকে উদ্ধার করেন ওই যুবক। ছবি : রয়টার্স
একাই শিশুসহ ১৭ জনকে উদ্ধার করেন ওই যুবক। ছবি : রয়টার্স

ফ্রান্সে জীবনের ঝুঁকি নিয়ে শিশুসহ ১৭ জনের প্রাণ বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন এক মুসলিম যুবক।

দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটলে সেখানে আটকা পড়েন অনেকে। এ সময় তাদের উদ্ধারে এগিয়ে যান ইজ্জেদ্দিন হামদি নামের ওই মুসলিম যুবক। খবর আনাদলুর।

ফ্রান্সের ব্লু রেডিওর তথ্যমতে, শুক্রবার (২৮ জুলাই একটি দ্বিতল ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিস আসার আগেই নিজের জীবনের ঝুঁকি নিয়ে ভবনের ভেতরে প্রবেশ করে এক শিশুসহ ১৭ জনকে উদ্ধার করেন ওই যুবক। আগুনের উত্তাপ ও ধোঁয়া উপেক্ষা করে মইয়ের সাহায্যে জানালা দিয়ে ভবনের ভেতরে প্রবেশ করেন।

দুঃসাহসিক এ পদক্ষেপের কারণে আশপাশের লোকজনের কাছে ‘হিরো’ উপাধি পেয়েছেন হামদি। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে সাহসিকতাপূর্ণ কাজের জন্য তাকে ফ্রান্সের সর্বোচ্চ সম্মাননা দেওয়ার দাবি উঠেছে।

ব্যাপটিস্ট ডেভিস নামের ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, ‘আমি যখন আগুনে আক্রান্ত ভবনটির কাছে পৌঁছাই তখন সেখানে ৫ থেকে ৬ মিটার (১৬ থেকে ২০ ফুট) উচ্চতায় আগুন জ্বলছিল।’ উল্লেখ্য, মুসলিম বিদ্বেষের জন্য বরাবরই সমালোচিত ফ্রান্স। গত কয়েক বছরে দেশটিতে প্রায় শতাধিক মসজিদ বন্ধ করা হয়েছে। এ ছাড়া দেশটিতে ২০০৪ সালে হিজাব ও ধর্মীয় পরিচয় নিষিদ্ধ করে আইন পাস করা হয়। তবে ইজ্জেদ্দিন হামদির সাহসিকতার এ ঘটনায় ফ্রান্সে মুসলিম সম্প্রদায়ের প্রতি চিরায়ত দৃষ্টিভঙ্গিতে কোনো পার্থক্য সৃষ্টি হবে কিনা তা নিয়ে রয়েছে দ্বন্দ্ব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X